realme p4 lite vs oppo k14 lite price in india camera performance battery and other specs compared
ওপ্পো সম্প্রতি ভারতীয় বাজারে OPPO K14 Lite স্মার্টফোন লঞ্চ করেছে। ওপ্পো কে14 লাইট বাজেট সেগামেন্টে আসে। ভারতে ওপ্পো কে14 লাইট ফোনটি 20 হাজার টাকার কমে শুরুর দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় বাজারে ওপ্পো কে14 লাইট ফোনের প্রতিযোগিতা realme p4 lite এর সাথে হবে। রিয়েলমি পি4 লাইট ফোনটিও 20 হাজার টাকার কম দামে আসে। ওপ্পো কে14 লাইট ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি, অন্যদিকে রিয়েলমি পি4 লাইট ফোনেও 7000mAh ব্যাটারি পাওয়া যাবে। আসুন এক নজরে ওপ্পো কে14 লাইট এবং রিয়েলমি পি4 লাইট ফোনের দাম থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারির তুলনা করে দেখে নেওয়া যাক।
দামের কথা বললে, ওপ্পো কে14 লাইট ফোনটি ভারতে একটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এই ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। তবে এটি 1000 টাকার ব্যাঙ্ক অফারের সাথে মাত্র 15,999 টাকা দামে কেনা যাবে।
এর পাশাপাশি, রিয়েলমি পি4 লাইট ফোনের তিনটি ভ্যারিয়্যান্ট আসে। এতে 4GB+64GB মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 4GB+128GB মডেলটি আসে 20,999 টাকায় এবং আরেকটি মডেল আসে 6GB+128GB যার দাম 23,999 টাকা রাখা হয়েছে।
ডিসপ্লের কথা বললে, ওপ্পো কে14 লাইট ফোনে রয়েছে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট, 720×1570 পিক্সেল রেজোলিউশন এবং 900 নিট পর্যন্ত ব্রাইটনেস সহ আসে। কোম্পানি এতে স্প্ল্যাশ টাচ, অয়েলি-হ্যান্ড টাচ এবং গ্লাভ টাচ-এর মতো ফিচার দেওয়ার দাবি করেছে।
এর পাশাপাশি, রিয়েলমি পি4 লাইট ফোনে দেওয়া হয়েছে 6.8-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 900 নিট দেওয়া।
পার্থক্য: রিয়েলমি ফোনে সামান্য বড় ডিসপ্লের সাথে বেশি 144Hz রিফ্রেশ রেট পাওয়া যায়, যা স্ক্রলিং আরও স্মুথ করে। সেখানে ওপ্পো ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট।
প্রসেসস হিসেবে, ওপ্পো কে14 লাইট ফোনটি Unisoc T7250 অক্টা-কোর চিপসেটে কাজ করে। যার সাথে 4GB RAM এবং 64GB স্টোরেজ পেয়ার করা।
এর বিপরিতে, রিয়েলমি পি4 লাইট ফোনে পাওয়া যাবে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর। এটি 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
পার্থক্য: বলে দি যে রিয়েলমি পি4 লাইট ফোনটি একটি 5G ডিভাইস এবং ওপ্পো কে14 লাইট ফোনটি হল 4G সাপোর্টেড। পারফরম্যান্সের দিক থেকে রিয়েলমি পি4 লাইট বেশ এগিয়ে। রিয়েলমি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, যা ওপ্পোর তুলনায় দ্রুত এবং ভাল পারফরম্যান্স অফার করে। অন্যদিকে ওপ্পো কে14 লাইট ফোনটি লো প্রসেসরে কাজ করে।
ক্যামেরা ক্ষেত্রে, ওপ্পো কে14 লাইট ফোনে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনে AI সুবিধা রয়েছে এবং ক্যামেরা অ্যাপে এআই-ভিত্তিক পোর্ট্রেট, নাইট ও টাইম-ল্যাপস মোড অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের রিয়ারে থাকছে f/2.2 অ্যাপারচার-সহ 13MP প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপারচার সহ 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পার্থক্য: এখানে দুটি ফোনেই একই ক্যামেরা পাওয়া যাবে। দুটি ফোনই 13 মেগাপিক্সেল মেইন লেন্স থাকছে এবং AI সাপোর্ট করে।
ব্যাটারির কথা বললে, পাওয়ার দিতে ওপ্পো কে14 লাইট ফোনে 7000mAh এর ব্যাটারি দেওয়া যা 15W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে দেওয়া হয়েছে 7000mAh ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
পার্থক্য: ব্যাটারির দিক থেকে দুটি ফোনই দুর্দান্ত। দুটি ফোনেই বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে, যা খুব সহজেই 2-3 দিন ব্যাকআপ দিতে সক্ষম।
মতামত: আমার হিসেবে, আপনি যদি 5G কানেক্টিভিটি এবং গেমিং বা স্ক্রলিংয়ের জন্য উন্নত ডিসপ্লে চান, তবে রিয়েলমি পি4 লাইট বেছে নেওয়া ভালো হবে।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ আগামীকাল ভারতে আসছে OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন