ভারতে আজ আসছে সস্তা দামের Realme P4 Lite স্মার্টফোন, জানুন কত হবে দাম এবং ফিচার কেমন

Updated on 20-Feb-2026
HIGHLIGHTS

রিয়েলমি কোম্পানি ভারতে আজ 20 ফেব্রুয়ারি সস্তা স্মার্টফোন Realme P4 Lite লঞ্চ করবে

খবর অনুযায়ী বাজেট সেগামেন্টে আনা হবে রিয়েলমি পি4 লাইট স্মার্টফোনটি

রিয়েলমি পি4 লাইট ফোনে 15W ফাস্ট চার্জিং এবং 6W রিভার্স চার্জিং সাপোর্ট সহ 6,300mAh ব্যাটারি থাকবে

রিয়েলমি কোম্পানি ভারতে আজ 20 ফেব্রুয়ারি সস্তা স্মার্টফোন Realme P4 Lite লঞ্চ করবে। খবর অনুযায়ী বাজেট সেগামেন্টে আনা হবে রিয়েলমি পি4 লাইট স্মার্টফোনটি। লঞ্চের আগেই রিয়েলমি পি4 লাইট ফোনের একাধিক ফিচার অনলাইন লিক হয়েছে। লিক থেকে জানা গেছে যে নতুন রিয়েলমি ফোনে অক্টা-কোর 12nm চিপসেট ব্যবহার করা হবে। সাথে এতে থাকবে বড় 6300mAh ব্যাটারি। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4 লাইট ফোনের দাম কত হবে এবং ফিচার সম্পর্কে সমস্ত কিছু।

Realme P4 Lite 5G ফোনের ভারতে লঞ্চ কবে?

নতুন রিয়েলমি পি4 লাইট ফোনটি আজ 20 ফেব্রুয়ারি ভারতে দুপুর 12টায় আনা হবে। এই ফোনের জন্য Flipkart সাইটে একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখন পর্যন্ত ফোনের বিষয় কোনো তথ্য পাওয়া যায়নি। তবে রিয়েলমি পি4 লাইট ফোনটি বাজেট সেগামেন্টে আসবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমি ফোনটি Beach Gold, Obsidian Black, Sea Blue কালার অপশনে আনা হবে।

আরও পড়ুন: 9000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 6200mAh ব্যাটারি এবং 50MP তিনটি ক্যামেরা সহ Xiaomi স্মার্টফোন

Realme P4 Lite

রিয়েলমি পি4 লাইট ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বললে, রিয়েলমি পি4 লাইট ফোনে রয়েছে 6.74-ইঞ্চি আই কমফোর্ট ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz থাকবে। এতে থাকবে স্লিম বেজেল এবং ওয়াটারড্রপ-স্টাইলের নচ ডিজাইন। আপকামিং এই ফোনটি সম্ভবত একটি অক্টা-কোর 12nm চিপসেট প্রসেসরে কাজ করবে এবং এটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Realme UI তে চলবে বলে জানা গেছে। এটি 18GB পর্যন্ত ডায়নামিক RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে।

ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি পি4 লাইট ফোনের রিয়ারে 13MP AI ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 15W ফাস্ট চার্জিং এবং 6W রিভার্স চার্জিং সাপোর্ট সহ 6,300mAh ব্যাটারি থাকবে। কোম্পানি দাবি করেছে যে এটি একবার চার্জে দুই দিন পর্যন্ত চলবে। ফোনের IP54 রেটিংও থাকবে, যা এটিকে ধুলো এবং জল প্রতিরোধী করে তুলবে।

আরও পড়ুন: 15000 টাকা সস্তা পাওয়া যাচ্ছে OnePlus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রয়েছে 50MP এর তিনটি ক্যামেরা এবং 100W ফাস্ট চার্জিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :