Realme Neo 7 Turbo Launch Date Revealed Colour Options Chipset Details Teased
রিয়েলমি সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী 29 মে Realme Neo 7 Turbo স্মার্টফোন চীনে লঞ্চ করবে। এখন কোম্পানি ওয়েবসাইট এবং Weibo মাইক্রো ব্লগিং সাইটে ডিভাইসের কালার অপশন এবং ট্রান্সপেরেন্ট ডিজাইন সম্পর্কে তথ্য শেয়ার করেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে দুটি কালার অপশন সহ মিডিয়াটেক এর সম্প্রতি আসা Dimensity 9400e চিপসেট সহ আসবে।
নিও ৭ টার্বো ফোনটি Nothing ফোনের মতো ট্রান্সপেরেন্ট ডিজাইন মতো আসবে। তবে এটি সেমি ট্রান্সপেরেন্ট হবে। আপকামিং রিয়েলমি ফোনের বিশেষত্ব হল যে নতুন স্মার্টফোন ব্র্যান্ডের এখন পর্যন্ত আসা মোবাইল থেকে অনেকটা আলাদা হবে দেখতে। টিজার ছবিতে রিয়েলমি নিও ৭ টার্বো ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সহ দেখা যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নিও ৭ টার্বো সম্পর্কে।
আপকামিং রিয়েলমি নিও ৭ টার্বো ফোনটি চীনে 29 মে লঞ্চ করা হবে। ভারতীয় সময় অনুযায়ী এটি রাত 11.30 আসবে। এটি প্রথম স্মার্টফোন হবে যা মিডিয়াটেক এর লেটেস্ট ডাইমেনসিটি 9400ই প্রসেসর সহ আসবে।
ফিচারের কথা বললে, রিয়েলমির তরফে weibo সাইটে শেয়ার করা পোস্টার থেকে জানা গেছে যে নিও ৭ টার্বো ফোনটি সেমি-ট্রান্সপেরেন্ট ডিজাইন সহ আসবে। আপকামিং রিয়েলমি ফোনটি অনেকটা নাথিং ফোনের মতো হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং রিয়েলমি ফোনটি ট্রান্সপেরেন্ট কালো এবং ট্রান্সপেরেন্ট গ্রে কালার অপশনে আসবে।
ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি নিও ৭ টার্বো ফোনটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে আসবে। এছাড়া রিয়েলমি ফোনটি কোম্পানির ডার্ট চার্জিং টেকনোলজি সহ আনা হবে।
নতুন রিয়েলমি নিও ৭ টার্বো ফোনের প্রি-রির্জাভেশন নেওয়া শুরু করে দিয়েছে রিয়েলমি। এটি কোম্পানির চীনা ওয়েবসাইট থেকে প্রিবুক করা যাবে। প্রি-বুকিং করার সাথে গ্রাহকরা কিছু অফার পাবেন। গ্রাহকরা নতুন ফোনের সাথে কিছু অফারও পাবেন।
খবর রয়েছে যে রিয়েলমি নিও ৭ টার্বো ফোনটি 1.5K ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। আপকামিং রিয়েলমি ফোনটি 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ আসবে।