Realme Narzo 80 Lite 5G with 6000mah battery India first sale on 20 June on Amazon
Realme Narzo 80 Lite 5G ফোন ভারতে অবশেষে লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনটি ভারতের সবচেয়ে বেশি সময় পর্যন্ত চলা 5G Battery Campion। ভারতে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের দাম 9999 টাকা থেকে শুরু হয়। 10 হাজার টাকার কম দামে আসা রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনটি 6000mAh ব্যাটারি সহ আসে। কোম্পানির দাবি যে এটি একবার চার্জে সারা দিন চলবে। আসুন জেনে নেওয়া যার নতুন রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, ভারতে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনটি 9999 টাকার শুরুর দামে কেনা যাবে। তবে বলে দি যে এই দাম ফোনের কুপন ডিসকাউন্টের পর হবে। যার মানে কোম্পানি এতে 500 টাকার কুপন অফার দেবে।
আরও পড়ুন: লঞ্চ দাম থেক পুরো 10,016 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন
নারজো ৮০ লাইট ৫জি ফোনের প্রথম সেল 20 জুন Amazon থেকে করা হবে। কোম্পানি এই ফোনের 4GB+128GB এবং 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট আনা হয়েছে।
ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে রয়েছে 6.67-ইঞ্চি HD+ 120Hz ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেরর হিসেবে রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট পাওয়া যাবে। এটি 6GB পর্যন্ত RAM এবং 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ফোনে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নতুন রিয়েলমি ফোনটি Android 15 ভিত্তিক One UI 6.0 অপারেটিং সিস্টামে কাজ করে।