Realme NARZO 70x 5G launching in India on April 24 under 12k
ভারতের বাজারে কিছু সময় আগেই Realme Narzo 70 pro 5G লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজে আরেকটি নতুন ফোন নিয়ে আসছে। আপকামিং স্মার্টফোনটি হবে Realme Narzo 70x 5G, যা নারজো সিরিজে আনা হবে। কোম্পানি তার লেটেস্ট স্মার্টফোন সম্পর্কে একটি টিজারও প্রকাশ করেছে।
টিজারে আপকামিং ফোনের পারফরম্যান্স এবং ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে জানিয়েছে কোম্পানি। আসুন জেনে নেওয়া যাক নতুন স্মার্টফোনে কী বিশেষ দিতে চলেছে কোম্পানি।
কোম্পানি জানিয়েছে, রিয়েলমি নারজো ৭০ এক্স ৫জি স্মার্টফোনটি 12 হাজার টাকার কম দামে আসবে। ভারতে এই ফোনটি 24 এপ্রিল দুপুর 12টায় লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল সাইটে ফোনের লুক প্রকাশ করা হয়েছে।
রিয়েলমির নতুন ফোনের ফাস্ট চার্জিং স্পিড ফিচার হাইলাইট করেছে কোম্পানি।
ভিভো কোম্পানি জানিয়েছে যে এতে 45W ফাস্ট চার্জিং ফিচার থাকবে। ফোনটি 5000mAh ব্যাটারি সহ SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি যে নতুন ফোনটি 25 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
আরও পড়ুন: Infinix Note 40 Pro 5G Sale: 20 হাজার টাকার কম দামে 108MP ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং