Realme Narzo 70 5G
Realme গতকাল অর্থাৎ 24 এপ্রিল Realme Narzo 70 5G এবং Realme Narzo 70x 5G লঞ্চ করেছে। লেটেস্ট দুটি ফোনই নারজো সিরিজের (Narzo Series) আওতায় আনা হয়েছে। আপনি যদি 15,000 টাকা বাজেটে একটি নতুন ফোন কিনতে চান, তবে আজ (25 April) প্রথম আর্লী বর্ড সেলে নতুন রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনটি দেখে নিতে পারেন।
নারজো সিরিজের এই লেটেস্ট ফোনটি আজ দুপুর 12টায় বিক্রি করা হবে। ফোনটি অনলাইন শপিং সাইট Amazon বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।
আরও পড়ুন: Vivo V30e: 50MP Sony IMX882 ক্যামেরা সহ আসছে নতুন ভিভো স্মার্টফোন, জানুন লঞ্চ কবে
রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্ট ভারতে আনা হয়েছে। ফোনের 6GB+128GB স্টোরেজ এবং 8GB+128GB স্টোরেজ মডেলে কেনা যাবে। এই ফোনের দাম 15,999 টাকা থেকে শুরু হয়। টপ মডেলটি 16,999 টাকায় কেনা যাবে।
প্রথম সেলে কোম্পানি এই ফোনে 1000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। কুপন ডিসকাউন্টের পর ফোনের দাম 15 হাজার টাকার কম হয় যাবে। 6GB+128GB মডেলটি 14,999 টাকায় কেনা যাবে। ফোনটি দুটি কালার Ice Blue এবং Forest Green অপশনে কেনা যাবে।
ডিসপ্লে: ফোনে 6.67-ইঞ্চি স্ক্রিন সহ AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 2400*1080 পিক্সেল FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: রিয়েলমির এই ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 5G চিপসেটে চলবে।
RAM এবং স্টোরেজ: রিয়েলমি ফোনটি 8GB+8GB ডায়নামিক RAM এবং 128GB স্টোরেজ সহ আসে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি লেন্স এবং 2MP সেকেন্ডারি লেন্স সহ ডুয়াল সেন্সর দেওয়া।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্টে কাজ করবে।
আরও পড়ুন: Infinix Note 40 Pro 5G Sale: 20 হাজার টাকার কম দামে 108MP ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং