রিয়েলমি গত বছর Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন realme GT 7 Pro লঞ্চ করেছিল। 16GB RAM সহ আসা রিয়েলমি জিটি ৭ প্রো ৫জি স্মার্টফোনটি এখন 10 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি৭ প্রো ফোনের নতুন দাম এবং স্পেসিফিকেশন কী।
Survey
✅ Thank you for completing the survey!
ভারতে Realme GT 7 Pro ফোনের দাম কত
দামের কথা বললে, রিয়েলমি জিটি৭ প্রো ফোনটি 59,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। এই দামে ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে এখন এই মডেলটি 9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। ছাড়ের পর রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের দাম কমে 50,999 টাকা হয় গেছে।
ফিচারের কথা বললে, রিয়েলমি জিটি৭ প্রো তে রয়েছে 6.78-ইঞ্চির 1.5K স্ক্রিন। এটি কার্ভড ডিসপ্লে যা Eco OLED Plus প্রযুক্তি এবং 8T LTPO প্যানেলে তৈরি করা। এটি 120Hz রিফ্রেশ রেট, 6500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এতে Snapdragon 8 Elite চিপসেট অফার করা হয়েছে। এটি ভার্চুয়াল RAM এবং ফিজিকাল RAM সহ 28GB পর্যন্ত RAM সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি ৭ প্রো ৫জি ফোনে HyperImage+ ক্যামেরা সিস্টাম দেওয়া। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টাম রয়েছে যা 50 মেগাপিক্সেল IMX906 OIS মেইন লেন্স, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ পোট্রেট IMX882 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা। ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার দিতে এতে রিয়েলমি জিটি ৭ প্রো ৫জি ফোনে 5800mAh টাইজন ব্যাটারি সহ আনা হয়েছে। এটি সিলিকন কার্বন এনোড ব্যাটারি। এতে 120W ফাস্ট চার্জিং দেওয়া।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile