Realme GT 7 and Realme GT 7T launch in India today
Realme GT 7 এবং Realme GT 7T স্মার্টফোন ভারত এবং গ্লোবাল মার্কেটে 27 মে আজ লঞ্চ হবে। রিয়েলমির আপকামিং GT Series এর স্মার্টফোন লঞ্চ হওয়ার আগেই Amazon সাইটে লিস্ট করে দেওয়া হয়েছে। এই লিস্টিং থেকে আপকামিং রিয়েলমি জিটি ৭টি এবং জিটি ৭ ফোনের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে।
রিয়েলমি জিটি ৭ এবং রিয়েলমি জিটি ৭টি দুটি ফোনেই 7000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ সহ IP69 রেটিং সাপোর্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: 5000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ Vivo 5G ফোন
দামের কথা বললে, রিয়েলমি জিটি ৭ এবং রিয়েলমি জিটি ৭টি ফোনটি লঞ্চের আগেই Amazon Germany ওয়েবসাইটে স্পট করা হয়েছে। এই লিস্টিং অনুযায়ী রিয়েলমি জিটি ৭ ফোনের বেস ভ্যারিয়্যান্ট 12GB RAM+256GB স্টোরেজ সহ আসবে। এটির দাম 749 ইউরো (প্রায় 72,000 টাকা) এবং দ্বিতীয় ভ্যারিয়্যান্ট 12GB RAM+512GB স্টোরেজ সহ 799 ইউরো (প্রায় 77,000 টাকা) তে লিস্ট করা।
পাশাপাশি, রিয়েলমি জিটি 7টি ফোনের বেস মডেল 12GB+256GB স্টোরেজ সহ 649 ইউরো (প্রায় 62,000 টাকা) এবং দ্বিতীয় ভ্যারিয়্যান্ট 12GB+512GB স্টোরেজ সহ 699 ইউরো (প্রায় 68,000 টাকা) দামে লিস্ট করা হয়েছে।
ফিচারের কথা বললে, রিয়েলমি জিটি ৭ ফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে। এটি 1.5K রেজোলিউশন এবং পিক ব্রাইটনেস 6000 নিট সাপোর্ট করবে। রিয়েলমির এই ফোন MediaTek Dimensity 9400e প্রসেসরে কাজ করবে, যেতে কুলিংয়ের জন্য 7,700mm ভেপোর চেম্বর কুলিং সেটআপ পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি ক্যামেরা সহ আসবে।
এবার কথা রিয়েলমি জিটি ৭টি ফোনে থাকবে 6.68-ইঞ্চি ডিসপ্লে যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz রয়েছে। রিয়েলমির এই ফোনটি MediaTek Dimensity 8400-Max চিপসেট কাজ করবে। এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে যা 50 মেগাপিক্সেল Sony IMX896 সোনি সেন্সর সহ আসবে। এতে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া।
পাওয়ার দিতে রিয়েলমি জিটি ৭ এবং জিটি ৭টি দুটি ফোনেই 7000mAh ব্যাটারি পাওয়া যাবে। রিয়েলমি দুটি ফোনে IP69 রেটিং থাকবে। এই ফোন Android 15 ভিত্তিক Realme UI 6.0 তে কাজ করবে।