Realme এর তরফে সম্প্রতি তার আপকামিং GT-Series এর ঘোষনা করা হয়েছিল। এবার কোম্পানি এই বিষয় অফিসিয়াল ঘোষণা করেছে যে ব্র্যান্ডের নতুন মোবাইল Realme GT 6T ভারতে লঞ্চ হবে। রিয়েলমি জানিয়েছে যে রিয়েলমি জিটি ৬টি দেশের প্রথম স্মার্টফোন হবে যা Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেটে কাজ করবে।
কোম্পানির তরফে জিটি সিরিজের আপকামিং স্মার্টফোনের নাম প্রকাশ করে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ফোনের লঞ্চের তারিখ জানায়নি কোম্পানি। কোম্পানি এটি নিশ্চিত করেছে যে আপকামিং রিয়েলমি স্মার্টফোনটি এই মাসেই ভারতে আনা হবে।
আরও পড়ুন: 6500 টাকার কমে পাওয়া যাচ্ছে 5000mAh ব্যাটারি সহ itel স্মার্টফোন, এই বাম্পার ডিল মিস করবেন না!
আশা করা হচ্ছে যে আপকামিং রিয়েলমি ফোনটি ভারতে 20,000 টাকা দামের কাছাকাছি আনা হবে।
রিয়েলমি ঘোষনা করেছে যে কোম্পানি এই মে মাসেই ভারেত জিটি 6T স্মার্টফোন চালু করবে। কোম্পানির মতে, এই ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 চিপসেটে লঞ্চ হবে। এটি অক্টা-কোর প্রসেসর 2.8Ghz ক্লক স্পিডে কাজ করবে। বলে দি যে এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন এই চিপসেট সহ আনা হয়েনি। Antutu স্কোরে এই স্মার্টফোনটি 1.5 মিলিয়ানের বেশি স্কোর করেছে।
ডিসপ্লে: রিয়েলমি জিটি 6টি স্মার্টফোনে 6.78 ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকতে পারে। এতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া যেতে পারে।
RAM এবং স্টোরেজ: প্রসেসিংয়ের জন্য ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনের পিছনে OIK টেকনোলজি সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড IMX355 লেন্স দেওয়া যেতে পারে। সেলফি ক্যামেরা হিসেবে এতে 32 মেগাপিক্সেলের লেন্স পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে আপকামিং রিয়েলমি জিটি 6টি ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এটি 100W ফাস্ট চার্জিং সহ আনা হবে।
আরও পড়ুন: 25 বছর পরে নতুন রুপে ফিরল Nokia এর জনপ্রিয় ফোন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ আর কী রয়েছে বিশেষ?