6000mAh ব্যাটারি সহ জুন মাসে ভারতে আসছে সস্তা Realme C73 5G ফোন, লঞ্চ তারিখ হল নিশ্চিত
রিয়েলমি তার C Series এর আওতায় একটি নতুন বাজেট 5G Smartphone Realme C73 5G লঞ্চ করতে চলেছে
ভারতে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি 2 জুন দুপুর 12 টায় লঞ্চ হবে
ফ্লিপকার্ট সাইটে মাইক্রোসাইট থেকে আপকামিং Realme C73 5G ফোনের ডিজাইন এবং ফিচার জানা গেছে
রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ আই কমফর্ট ডিসপ্লে হবে যা চোখকে খারাপ হতে দেবে না
অনুমান করা হচ্ছে যে ফোনের দাম 10,000 টাকার কম হওয়া উচিত

রিয়েলমি তার C Series এর আওতায় একটি নতুন বাজেট 5G Smartphone Realme C73 5G লঞ্চ করতে চলেছে। আগে আসা রিপোর্টে রিয়েলমি সি৭৩ ৫জি এবং সি৭৫ ৫জি ভারতে আসার কথা জানা গেছিল। কিন্তু এখন Flipkart সাইটে মাইক্রোসাইটে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনের লঞ্চ তারিখ, ডিজাইন এবং মেইন স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এই ফোনটি সস্তা দামে দুর্দান্ত ফিচার যেমন 6000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক ভারতে কবে হচ্ছে লঞ্চ রিয়েলমি সি৭৩ ৫জি ফোন।
Realme C73 5G ফোনটি ভারতে কবে হবে লঞ্চ
ভারতে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি 2 জুন দুপুর 12 টায় লঞ্চ হবে। লঞ্চের পর এই স্মার্টফোন ফ্লিপকার্ট থেকে বিক্রি করা হবে। ফ্লিপকার্ট সাইটে মাইক্রোসাইট থেকে আপকামিং রিয়েলমি সি৭৩ ফোনের ডিজাইন এবং ফিচার জানা গেছে।
কেমন হবে Realme C73 5G ফোনের ফিচার
ফ্লিপকার্ট লিস্টিং অনুযায়ী, রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে দুর্দান্ত ফিচার থাকবে। ফোনটি তিনটি কালার অপশনে আসবে যা ক্রিস্টাল পার্পল, জেড গ্রিন এবং অনক্সি ব্ল্যাক হবে। রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ আই কমফর্ট ডিসপ্লে হবে যা চোখকে খারাপ হতে দেবে না।
প্রসেসর হিসেবে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5জি চিপসেট কাজ করবে, যা বাজেট সেগামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে। রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে 4GB ফিজিকাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM সহ পেয়ার করা হবে। পাওয়ার দিতে এই ফোনে 6000mAh এর বড় ব্যাটারি হবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট কবরে।
ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তবে এখন লেন্স সম্পর্কে তথ্য প্রকাশ হয়নি। তবে আশা করা হচ্ছে যে এই ফোনের সাথে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ভারতে কত দামে আসবে রিয়েলমি সি৭৩ ৫জি
দামের কথা বললে, রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি কত টাকা দামে আসবে সেটি এখনও জানা যায়নি। কিন্তু কোম্পানির পোস্টর থেকে অনুমান করা হচ্ছে যে ফোনের দাম 10,000 টাকার কম হওয়া উচিত।

