আগামীকাল আসছে 6500mAh ব্যাটারি সহ Realme এর সস্তা স্মার্টফোন, লঞ্চের আগে দাম ফাঁস
রিয়েলমি ভারতে তার পোর্টফলিওতে একের পর একট স্মার্টফোন যোগ করছে। এখন কোম্পানি আরেকটি নতুন স্মার্টফোন Realme C100i নামের একটি 4G স্মার্টফোন আনতে চলেছে, যা আগামীকাল 27 অগাস্ট ভারেত লঞ্চ হবে। লঞ্চের ঠিক এক দিন আগেই আপকামিং রিয়েলমি সি100আই 4জি ফোনের রিটেল ইমেজ প্রকাশ হয়েছে। এই ছবি থেকে নতুন ফোনের দাম সম্পর্কে একটি ইঙ্গিত পাওয়া গেছে। নতুন রিয়েলমি সি100আই ফোনটি একটি এন্ট্রি লেভেল 4G মডেল হবে যা 120Hz ডিসপ্লে, Unisoc chipset এবং 6500mAh ব্যাটারি সহ আসতে পারে। রিটেল প্যাকেজিং থেকে ফোনের মডেল নম্বর, ডাইমেনশন সহ MRP জানা যায়।
Surveyভারতে কত দাম হবে Realme C100i ফোনের
টিপস্টার সঞ্জু চৌধুরী তার X (টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, যেখানে রিয়েলমি সি100আই 4জি ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা দেখা গেছে।
আরও পড়ুন: পাসওয়ার্ড ভুলে গেলেও চিন্তা নেই, সেলফি দিয়ে সাইন করা যাবে Google Account, জানুন পুরো প্রক্রিয়া
এছাড়া টিপস্টার দাবি অনুযায়ী, রিয়েলমি সি100আই ফোনে 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লে সহক120Hz রিফ্রেশ রেট এবং ওয়াটারপ্রুফ স্টাইল নচ থাকবে। তবে এখন পর্যন্ত রিয়েলমি আপকামিং ফোনের দাম এবং স্পেসিফিকেশন নিশ্চত করেনি।
আপকামিং রিয়েলমি সি100আই 4জি ফোনের রিটেল বক্স যার মডেল নম্বর RMX5399 দেওয়া যা 25,999 টাকার রিটেল প্রাইসে লিস্ট করা। তবে এই দামটি ফোনের সমস্ত ট্যাক্স মিলিয়ে হবে। বক্সের ভিতরে হ্য়ান্ডসেট, চার্জার, ইউএসবি ডেটা কেবল, সিম ইজেক্টার টুল, কুইক গাইড এবং প্রোটেক্টিভ কেস রয়েছে।
প্রসেসর হিসেবে রিয়েলমি সি100আই 4জি ফোনটি ইউনিসক T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে। খবর অনুযায়ী ভারতে এই ফোনের 128GB স্টোরেজ মডেল আনা হবে, তবে এখনও এটি নিশ্চিত নয়। ফটোগ্রাফির ক্ষেত্রে, রিয়েলমি সি100আই 4জি ফোনে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে এটি IP64 রেটিং সহ আসবে।
আরও পড়ুন: Realme এর 8000mAh ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, AirFlow ভেপার চেম্বার কুলিং
পাওয়ার দিতে রিয়েলমি সি100আই 4জি ফোনে 15W চার্জিং সাপোর্ট সহ 6500mAh রিয়েলমি সি100আই 4জি ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
