7000mAh ব্যাটারি সহ Realme আনছে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, লঞ্চর আগেই প্রকাশ হল দাম

রিয়েলমি চলতি সপ্তাহে ভারতে তার নতুন Realme 16x 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আশা করা হচ্ছে, কোম্পানির 16 Series এর আওতায় নতুন রিয়েলমি 16এক্স 5জি ফোনটি সবচেয়ে সস্তা ফোন হবে। এর আগে সিরিজে কোম্পানি Realme 16T, Realme 16 5G এবং Realme 16 Pro লঞ্চ করেছে, এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি নতুন মডেল।

নতুন রিয়েলমি 16এক্স 5জি ফোন লঞ্চের আগেই একাধিক ফিচার প্রকাশ করে দিয়েছে। তবে এখন পর্যন্ত দাম প্রকাশ করেনি কোম্পানি। ইতিমধ্যে টিপস্টার সঞ্জু চৌধুরী একটি পোস্টে রিয়েলমি 16এক্স এর দাম প্রকাশ করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: Flipkart ফ্রিডম সেলে সোজা 33 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy 5G স্মার্টফোন

রিয়েলমি 16এক্স 5জি ফোনটি ভারতে কবে লঞ্চ হবে

ভারতীয় বাজারে রিয়েলমির নতুন 16x 5G ফোনটি 12 অগাস্ট দুপুর 12টায় লঞ্চ হবে। লঞ্চের পর এই ফোনটি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart এবং অফলাইন রিটেল থেকে কেনা যাবে।

ভারতে Realme 16x 5G ফোনের দাম কত হবে

দামের কথা বললে, ভারতে রিয়েলমি 16এক্স 5জি ফোনের বেস মডেলের দাম 25,999 টাকা থেকে শুরু হতে পারে, যেখানে 4GB/128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট আসে। তবে ফোনের 6GB/128GB মডেলের দাম 27,999 টাকা এবং 6GB/256GB মডেলের দাম 30,999 টাকা হতে পারে।

রিয়েলমি 16এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি 16এক্স 5জি ফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে থাকার কথা রয়েছে। ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট এবং LPDDR4X RAM থাকতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি 16এক্স 5জি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়া, ডিভাইসে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 7000mAh-এর ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Amazon Sale: 20 হাজার টাকার কম দামে iQOO, Realme 5G স্মার্টফোনে কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :