Realme 16 5G Price in India Revealed Ahead of India Launch on 2 April
রিয়েলমি ভারতে তার নতুন স্মার্টফোন Realme 16 5G লঞ্চ করতে চলেছে। আপকামিং রিয়েলমি 16 স্মার্টফোনটি কোম্পানির এই সিরিজের তৃতীয় মডেল হবে। এই সিরিজে এর আগে Realme 16 Pro এবং Realme 16 Pro+ স্মার্টফোন আনা হয়ছিল। ইতিমধ্যে রিয়েলমি কোম্পানি লঞ্চের আগেই রিয়েলমি 16 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার নিশ্চিত করে দিয়েছে। তবে এখন পর্যন্ত রিয়েলমি তার নতুন স্মার্টফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি।
X (টুইটার) পোস্টে আসা একটি রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি 16 5G ফোনের দাম ভারতে 31,999 টাকা থেকে শুরু হবে। এই দামে ফোনের 8GB RAM+128GB মডেল পাওয়া যাবে। এছাড়া লিক থেকে জানা গেছে যে ফোনে টপ-ভ্যারিয়্যান্ট 12GB RAM+256GB স্টোরেজ সহ আসবে যার দাম 36,999 টাকা হতে পারে।
আরও পড়ুন: PAN Card New Rule: 1 এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি করতে চালু হচ্ছে নতুন নিয়ম
আগামী রিয়েলমি 16 5জি ফোনটি 2 এপ্রিল দুপুর 12টায় লঞ্চ করা হবে। রিয়েলমি 16 ফোনের বিক্রি ভারতে Flipkart এবং রিয়েলমি ওয়েবসাইট থেকে করা হবে। নতুন স্মার্টফোনটি Air Black এবং Air White কালার অপশনে আসবে।
ফিচারের কথা বললে, এবারের নতুন স্মার্টফোনের ব্যাটারিতে বেশি ফোকস করছে রিয়েলমি। আগামী নতুন রিয়েলমি 16 স্মার্টফোনে 7000mAh সিলিকন কার্বন ব্যাটারি অফার করা হবে যা 60W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার থাকবে। রিয়েলমি নিশ্চিত করেছে যে এই ফোনটি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে।
কোম্পানি এখন পর্যন্ত রিয়েলমি 16 এর ভারতীয় মডেলে দেওয়া প্রসেসর সম্পর্কে কিছু জানায়নি। তবে গ্লোবাল মার্কেটে এই ফোনটি MediaTek Dimensity 6400 চিপসেট সহ আনা হয়েছে। রিয়েলমি নিশ্চিত করেছে যে ডিভাইসে হিট কন্ট্রোল করতে এতে 6,050mm2 “Airflow” VC কুলিং এরিয়া দেওয়া হবে। ফোনটি Android 16 ভিত্তিক রিয়েলমি UI 7.0 সহ আসবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি 16 5জি ফোনে OIS সহ 50MP প্রাইমারি Sony সেন্সর থাকবে, তবে এখন পর্যন্ত সেকেন্ডারি লেন্স সম্পর্কে কিছু জানায়নি কোম্পানি। রিয়েলমি তার নতুন ফোনটিকে ইন্ডাস্ট্রির প্রথম সেলফি মিরর ক্যামেরা’ হিসেবে পরিচায় করাচ্ছে। সেলফি ক্যামেরা হিসেবে এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
আরও পড়ুন: 450 টাকারও কম দামে Vodafone Idea এর সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড ডেটা সহ মিলবে বিনামূল্যে OTT
ডিসপ্লের কথা বললে, রিয়েলমি 16 5জি 6.7-ইঞ্চি FHD+ AMOLED স্ক্রিন রয়েছে। এটি 4200 নিট পিক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং 3000Hz টাচ স্যাম্পলিং রেট অফার করে। রিয়েলমি নিশ্চিত করেছে যে রিয়েলমি 16 5জি ফোনটি IP69 রেটিং সহ আসবে।