লঞ্চের আগে 7000mAh ব্যাটারি, 4D কার্ভড ডিসপ্লে সহ Realme 15 Pro স্মার্টফোনের দাম লিক

Highlights

রিয়েলমি তার প্রিমিয়াম সেগামেন্টে 24 জুলাই ভারতে Realme 15 Pro লঞ্চ করতে চলেছে

রিয়েলমি ১৫ প্রো এর 12GB RAM+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের বক্স দাম 39,999 টাকা

রিয়েলমি ১৫ প্রো ফোনটি Ocean Blue এবং Dawn Gold মতো বিকল্পে আসতে পারে

রিয়েলমি তার প্রিমিয়াম সেগামেন্টে নতুন স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি 24 জুলাই ভারতে Realme 15 Pro লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনটি বিশেষ করে সেই গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা দুর্দান্ত ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে সহ ফোন কিনতে চান। তবে লঞ্চের আগেই আপকামিং রিয়েলমি ১৫ প্রো ফোনের একাধিক লিক প্রকাশ হয়েছে। এখন লঞ্চের আগে এই ফোনের বক্স প্রাইস লিক হয়ে গেছে। আসুন এই বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Realme 15 Pro ফোনের দাম কত হবে

আপকামিং রিয়েলমি ১৫ প্রো ফোনটি Flipkart এবং Realme এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

কালার অপশনের কথা বললে, রিয়েলমি ১৫ প্রো ফোনটি Ocean Blue এবং Dawn Gold মতো বিকল্পে আসতে পারে।

রিয়েলমি ১৫ প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

ফিচারের কথা বললে, রিয়েলমি ১৫ প্রো ফোনে 6.7-ইঞ্চির FHD+ 4D কার্ভড এমোলেড ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে এতে কোয়ালকম Snapdragon 7s Gen 2 চিপসেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে আপকামিং রিয়েলমি ১৫ প্রো ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ হতে পারে যা লাইট এবং ডে লাইট দুটিতেই দুর্দান্ত ছবি তুলবে।

পাওয়ার দিতে রিয়েলমি ১৫ প্রো ফোনে 7000mAh ব্যাটারি হবে। ফোনটি Android 14 ভিত্তিক Realme UI 5.0 অপারেটিং সিস্টামে চলতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile