Realme 15 and Realme 15 Pro 5G launch on 24 July Price in India specs and Flipkart availability revealed
রিয়েলমি কোম্পানি ভারতে তার নতুন 15 Series এর স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। রিয়েলমি ১৫ সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন Realme 15 এবং Realme 15 Pro 5G আনা হবে। তবে লঞ্চের আগেই আপকামিং রিয়েলমি ১৫ সিরিজ স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন অনলাইন লিক হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং রিয়েলমি ডিভাইস কী বিশেষ থাকবে।
লিক অনুযায়ী, রিয়েলমি ১৫ প্রো ফোনের টপ ভ্যারিয়্যান্টের দাম 39,999 টাকা হতে। পাশাপাশি, ফোনের বেস মডেলটি 30,000 টাকার কম দামে আসতে পারে।
অন্যদিকে, রিয়েলমি ১৫ ফোনটি ভারতে 25000 টাকার কম দামে বাজারে আসতে পারে।
আরও পড়ুন: 10000 টাকার কম দামে বিক্রি হচ্ছে 6000mAh বিশাল ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ iQOO 5G ফোন
24 জুলাই বিকেল 7টায় দুটি স্মার্টফোন একটি ইভেন্টে লঞ্চ করা হবে। দুটি ফোনের বিক্রি Flipkart সাইট থেকে করা হবে।
ফিচারের কথা বললে, রিয়েলমি ১৫ ফোনে 6.8-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ 6500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, 144Hz রিফ্রেশ পাওয়া যাবে। প্রসেসর হিসেবে রিয়েলমি ১৫ ফোনটি MediaTek Dimensity 7300+ চিপসেটে কাজ করে। পাওয়ার দিতে রিয়েলমি ১৫ ৫জি ফোনে দেওয়া হবে 7000mAh এর বিশাল ব্যাটারি যা 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ১৫ ফোনে থাকবে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। এতে ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি IP68 এবং IP69 রেটিং অফার করে।
এবার কথা রিয়েলমি ১৫ প্রো ফোনের। এটি Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করবে। প্রো মডেলেও এত বড় 7000mAh ব্যাটারি দেওয়া হবে,যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিসপ্লের কথা বললে, ফোনটি 6.8 ইঞ্চি AMOLED প্যানেল থাকবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ১৫ প্রো ফোনে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করা যেতে পারে। প্রো মডেলটি IP68 এবং IP69 রেটিং সহ আসবে।