Home » News » Mobile Phones » 24 জুলাই ভারতে লঞ্চ হচ্ছে Realme 15 এবং Realme 15 Pro, 7000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ব্যাটারি থাকবে, জানুন কত হবে দাম
24 জুলাই ভারতে লঞ্চ হচ্ছে Realme 15 এবং Realme 15 Pro, 7000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ব্যাটারি থাকবে, জানুন কত হবে দাম
রিয়েলমি কোম্পানি ভারতে তার নতুন 15 Series এর স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। রিয়েলমি ১৫ সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন Realme 15 এবং Realme 15 Pro 5G আনা হবে। তবে লঞ্চের আগেই আপকামিং রিয়েলমি ১৫ সিরিজ স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন অনলাইন লিক হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং রিয়েলমি ডিভাইস কী বিশেষ থাকবে।
Survey
✅ Thank you for completing the survey!
ভারতে Realme 15 5G এবং Realme 15 Pro 5G Series ফোনের দাম কত হবে
লিক অনুযায়ী, রিয়েলমি ১৫ প্রো ফোনের টপ ভ্যারিয়্যান্টের দাম 39,999 টাকা হতে। পাশাপাশি, ফোনের বেস মডেলটি 30,000 টাকার কম দামে আসতে পারে।
24 জুলাই বিকেল 7টায় দুটি স্মার্টফোন একটি ইভেন্টে লঞ্চ করা হবে। দুটি ফোনের বিক্রি Flipkart সাইট থেকে করা হবে।
Realme 15 Pro 5G, 15 5G
রিয়েলমি ১৫ সিরিজের স্মার্টফোনের স্পেসিফিকেশন কেমন হবে
ফিচারের কথা বললে, রিয়েলমি ১৫ ফোনে 6.8-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ 6500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, 144Hz রিফ্রেশ পাওয়া যাবে। প্রসেসর হিসেবে রিয়েলমি ১৫ ফোনটি MediaTek Dimensity 7300+ চিপসেটে কাজ করে। পাওয়ার দিতে রিয়েলমি ১৫ ৫জি ফোনে দেওয়া হবে 7000mAh এর বিশাল ব্যাটারি যা 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ১৫ ফোনে থাকবে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। এতে ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি IP68 এবং IP69 রেটিং অফার করে।
রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন কেমন হবে
এবার কথা রিয়েলমি ১৫ প্রো ফোনের। এটি Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করবে। প্রো মডেলেও এত বড় 7000mAh ব্যাটারি দেওয়া হবে,যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিসপ্লের কথা বললে, ফোনটি 6.8 ইঞ্চি AMOLED প্যানেল থাকবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ১৫ প্রো ফোনে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করা যেতে পারে। প্রো মডেলটি IP68 এবং IP69 রেটিং সহ আসবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile