Realme 11 Pro 5G Sale India: রিয়েলমি সংস্থা ভারতে গত সপ্তাহে 27,999 টাকার শুরুর দাম তার লেটেস্ট 5G ফোন Realme 11 Pro সিরিজ লঞ্চ করেছে। স্মার্টফোনের হাইলাইটগুলির মধ্যে রয়েছে একটি 200MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
Realme 11 Pro 5G ফোন আজ অর্থাৎ 16 জুন থেকে ই-কমার্স সাইট Flipkart এবং Realme ওয়েবসাইটে 23,999 টাকার শুরুর দামের সাথে প্রথমবার বিক্রি করা হচ্ছে। এই ফোনের হাইলাইট হল, এটি 100MP ক্যামেরা সেটআপ সহ আনা হয়েছে। প্রথম সেলে এই ফোনে একাধিক অফার দেওয়া হচ্ছে।
Realme 11 Pro 5G ফোনটি তিনটি RAM এবং স্টোরেজ মডেলে ভারতে আনা হয়েছে।
Realme 11 Pro 5G ফোনের ডিসকাউন্ট অফারের কথা বললে, এর বেস মডেলটি ব্যাঙ্ক অফারের সাথে 1500 টাকা সস্তায় এবং 1500 টাকার এক্সচেঞ্জ অফারে কেনা যেতে পারে। এছাড়া, বাকি দুটি মডেলে 500 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যেতে পারে। পাশাপাশি, ফোনটি নো-কস্ট EMI অপশনেও কেনা যেতে পারে। এখান থেকে কিনুন
রিয়েলমির প্রিমিয়াম স্মার্টফোনে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ফুল HD+ রেজোলিউশন এর সাথে এতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
Realme 11 Pro 5G ফোনটি MediaTek Dimensity 7050 প্রসেসর এর সাথে 12Gb LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 স্টোরজে সহ আসে।
https://twitter.com/realmeIndia/status/1669571768674074626?ref_src=twsrc%5Etfw
রিয়েলমির এই ফোনে 100MP প্রাইমারি সেন্সর OIS সাপোর্ট এর সাথে আসে। এর সাথে 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে।
ফোনটি 5000mAh ব্যাটারি সহ 67W ফাস্ট চার্জিংয়ে কাজ করে।
আরও পড়ুন: Best Camera Phones Under 15,000: বাজেটের মধ্যে ক্যামেরা ফোন চান? তালিকায় রাখুন এই 8 ডিভাইস