POCO X6 5G huge discount on Flipkart sale
Poco চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে Poco X6 5G এবং Poco X6 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এখন পোকো X6 5G ফোনটি 2000 টাকা সস্তায় শপিং সাইট Flipkart-এ বিক্রি হচ্ছে। দাম কম হওয়ার ফোনটি এখন 20,000 টাকার কমে গ্রাহকরা কিনতে পারবেন।
পোকো এক্স৬ ৫জি ফোনের 8GB RAM+256GB স্টোরেজের জন্য 19,999 টাকা দিতে হবে। পাশাপাশি, 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 21,999 টাকায় কেনা যাবে। এছাড়া, গ্রাহকরা তাদের পুরানো ডিভাইসের এক্সচেঞ্জে 15,649 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। স্মার্টফোনটি মিরর ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট কালার অপশনে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: Poco X6 Neo 5G: 12GB RAM, 108MP ক্যামেরা সহ সস্তা পোকো ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
পোকো এক্স৬ ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1800 নিট পিক ব্রাইটনেস দেওয়া। এতে
স্মার্টফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসরে চলবে যা Adreno 710 GPU এর সাথে পেয়ার করা হয়েছে।
ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি OIS সাপোর্ট সহ 64MP+8MP+2MP সহ আসে৷ সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে স্মার্টফোনে রয়েছে 5100mAh যা একটি 67W চার্জারের মাধ্যমে ফাস্ট চার্জ করা যাবে।
আরও পড়ুন: Smartphone Price Cut: 6000mAh ব্যাটারি এবং 8GB RAM, বাজেট Moto ফোন হল আরও সস্তা, জানুন নতুন দাম কত