বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল নতুন Poco 5G স্মার্টফোন, দাম 21 হাজার থেকে শুরু

পোকো কোম্পানি ভারতে নতুন মিড রেঞ্জ স্মার্টফোন POCO M8 Power লঞ্চ করে দিয়েছে। পোকো এম8 পাওয়ার ফোনে অফার করা হয়েছে বিশাল 8000mAh ব্যাটারি, সাথে 120Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে এবং কোয়ালকম এর Snapdragon 4 Gen 4 প্রসেসর। এছাড়া কোম্পানি এতে শাওমি HyperOS 3 ভিত্তিক Android 16 এবং দীর্ঘ সময় পর্যন্ত সফটওয়্যার আপডেট দেবে বলে দাবি করেছে। যেই গ্রাহকরা দীর্ঘ ব্যাটারি লাইফ এবং মর্ডেন ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন তাঁদের জন্য পোকো এম8 পাওয়ার একটি ভাল বিকল্প হতে পারে। আসুন জেনে নেওয়া যাক পোকো এম8 পাওয়ার ফোনের দাম কত এবং ফিচার কী রয়েছে।

ভারতে POCO M8 Power ফোনের দাম কত এবং সেল কবে

দামের কথা বললে, পোকো এম8 পাওয়ার ফোনটি স্পেশাল লঞ্চ প্রাইসে ভারতে আনা হয়েছে। পোকো এম8 পাওয়ার ফোনের দাম 21,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট কেনা যাবে। পোকো এম8 পাওয়ার স্মার্টফোনের বিক্রি Flipkart সাইট থেকে 7 অগাস্ট দুপুর 12টায় শুরু হবে।

আরও পড়ুন: Annapurna Yojana: চালু হল অন্নপূর্ণা যোজনার নতুন সরকারি পোর্টাল, এবার ঘরে বসেই করা যাবে আবেদন, জানুন কীভাবে করবে কাজ

নতুন পোকো ডিভাইসটি তিনটি কালার Blaze Orange, Green এবং Black অপশনে আনা হয়েছে।

পোকো এম8 পাওয়ার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, পোকো এম8 পাওয়ার ফোনে দেওয়া হয়েছে 6.83 ইঞ্চি AMOLED আই-কেয়ার ডিসপ্লে, যা 2396×1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট অফার করে। এতে 1800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করা হয়েছে। এছাড়া থাকছে অপ্টিকাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডিসপ্লের সুরক্ষার জন্য কর্ণিং গরিল্লা গ্লাস 7আই।

পারফরম্যান্সের জন্য পোকো এম8 পাওয়ার ফোনে কোয়ালকম এর চতুর্থ জেনেরেশন Snapdragon 4 Mobile Platform 4nm প্রসেসর দেওয়া। এটি LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা। এতে 6GB + 128GB এবং 8GB + 128GB পর্যন্ত স্টোরেজ থাকছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, পোকো এম8 পাওয়ার ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। এতে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা রয়েছে। এটি Light Fusion 400 সেন্সর যা সেকেন্ডারি AI লেন্স এর সাথে মিলে কাজ করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পোকো এম8 পাওয়ার ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

নতুন পোকো ফোনে কোম্পানি 4 জেনারেশন এর অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করেছে। পোকো এম8 পাওয়ার ফোনটি Xiaomi HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টামে কাজ করবে।

আরও পড়ুন: Samsung Galaxy F70 Pro 5G vs OnePlus N6 vs Poco M8 5G: ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি সহ দামের তুলনা

পাওয়ার দিতে পোকো এম8 পাওয়ার ফোনে রয়েছে বিশাল 8000mAh এর সিলিকন-কার্বন ব্যাটারি, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 22.5W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে। ব্র্যান্ডটি টানা 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের দাবি দিচ্ছে। পাশাপাশি ফাস্ট চার্জিং সুবিধার ফলে মাত্র 8 মিনিট চার্জ দিয়েই 8 ঘণ্টা ব্যবহারের মতো চার্জ পাওয়া সম্ভব। পোকোর রিটেইল বক্সে একটি 45W চার্জারও দেওয়া হয়েছে এবং এতে চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট ব্যবহার করা হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :