Poco M6 5G with airtel-exclusive offer
চীনা স্মার্টফোন কোম্পানি POCO ভারতের বাজারে তার সস্তা 5G Smartphone লঞ্চ করেছে। গত সপ্তাহে পোকো ঘোষনা করেছিল যে কোম্পানি শীঘ্রই Airtel এর সাথে হাত মিলেয়ে একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি Poco M6 5G নামে একটি নতুন বাজারে চালু করেছে। আসুন জেনে নেই এই স্মার্টফোনটি সম্পর্কে।
পোকোর এই লেটেস্ট ফোনটি তিনটি স্টোরেজ অপশনে ভারতে আনা হয়েছে। ফোনের 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনটি 8,799 টাকায় লঞ্চ করা হয়েছে। এটি Airtel Prepaid কনেকশনের সাথে পেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: Price Cut: 16GB RAM সহ iQOO 5G ফোনে দেদার ছাড়, 22 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ
পোকোর নতুন ফোনের বিক্রি 11 মার্চ থেকে শুরু হবে। ডিভাইসটি গ্যালাকটিক ব্ল্যাক এবং ওরিয়ন ব্লু রঙের বিকল্পগুলির সাথে কেনা যাবে।
পোকো M6 5G ফোনে 6.74 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 90Hz রিফ্রেশ রেটে কাজ করে। ফোনে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষাও রয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Dimension 6100 Plus প্রসেসর।
ফোনে পাওয়ার দিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 18 ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য একটি 5 মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে।
আরও পড়ুন: Xiaomi 14 5G: সবচেয়ে শক্তিশালী প্রসেসর, ট্রিপল 50MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ নতুন ফোন, জানুন দাম