POCO F7 5G with 7550mAh battery Launched in india price start 29999 rs
ভারতীয় বাজারে POCO F7 5G ফোন লঞ্চ করে দেওয়া হয়েছে। নতুন পোকো এফ৭ ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রিমিয়াম ডিজাইন সহ আনা হয়েছে। লেটেস্ট পোকো এফ৭ ফোনে রয়েছে Snapdragon 8s Gen 4 চিপসেট, 7550mAh সিলিকন কার্বন ব্যাটারি এবং IP69 রেটিং মতো প্রথম ফিচার। এছাড়া লেটেস্ট পোকো এফ৭ ফোনে একাধিক AI ফিচার পাওয়া যাবে।
তবে আসুন দেরি না করে জেনে নেওয়া যাক পোকো এফ৭ ফোনের দাম এবং ফিচার কী রয়েছে।
ফিচারের কথা বললে, পোকো এফ৭ ৫জি ফোনে রয়েছে 6.83-ইঞ্চি 1.5K AMOLED প্যানেল সহ 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট। এটি 3200 নিটস এবং কর্ণিং গরিল্লা গ্লাস 7i সুরক্ষা দেওয়া। প্রসেসর হিসেবে পোকো ফোনটি Snapdragon 8s Gen 4 চিপসেটে কাজ করে যা 12GB LPDDR5X RAM এবং 512GB UFS4.1 স্টোরেজ সহ পেয়ার করা।
আরও পড়ুন: OnePlus এর ধামাকা অফার, লঞ্চ দাম থেকে 19 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ 100W চার্জিং সহ স্মার্টফোন
লেটেস্ট ডিভাইসটি Android 15 ভিত্তিক HyperOS 2.0 অপারেটিং সিস্টমে কাজ করে। এতে 3 বছর পর্যন্ত আপডেট এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে। পাওয়ার দিতে পোকো এফ৭ ৫জি ফোনে দেওয়া হয়েছে 7550mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়া এতে 22.5W রির্ভাস ওয়্যারলেস চার্জিংও দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে পোকো এফ৭ ৫জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
দামের কথা বললে, পোকো এফ৭ ৫জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসবে। এতে 8GB RAM+256GB স্টোরেজের দাম…….. টাকা রাখা হয়েছে। এছাড়া 12GB RAM+512GB স্টোরেজ মডেলের দাম …… টাকা রাখা হয়েছে।
লেটেস্ট পোকো ফোনের বিক্রি 1 জুলাই থেকে Flipkart সাইট থেকে করা হবে। ফোনটি তিনটি কালার অপশন ফ্রন্ট হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক এবং সাইবর সিলভার এডিশন বিকল্পে কেনা যাবে।
আরও পড়ুন: 9999 টাকা দামে 6000mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন লঞ্চ Vivo, জানুন আর কী রয়েছে বিশেষ