আপনি যদি ওয়ানপ্লাস এর স্মার্টফোন কিনতে চাইছেন তবে আপনার জন্য দারুন সুযোগ। এই ডিল 2023 সালে লঞ্চ হওয়া OnePlus 11 স্মার্টফোনে দেওয়া হচ্ছে। লঞ্চের সময় ওয়ানপ্লাস ১১ ফোনটি 56,999 টাকা দামে বাজারে আনা হয়েছিল। তবে এখন এটি 19 হাজার টাকার ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস ১১ ফোনটি এখন ভারতে কত টাকা সস্তায় কেনা যাবে।
Survey
✅ Thank you for completing the survey!
ভারতে OnePlus 11 5G ফোনের দাম কত
দামের কথা বললে, ভারতে ওয়ানপ্লাস ১১ ফোনটি 56,999 টাকায় লঞ্চ হয়ছিল। এই দাম ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের। তবে এখন এই ফোনটি Amazon সাইটে 19 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
ছাড়ের পর ওয়ানপ্লাস ১১ ফোনটি 37,999 টাকা দামে কেনা যাবে। গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 35,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, কোম্পানি এই ফোনে 6.7- ইঞ্চির কোয়াড এইচডি প্লাস কার্ভড AMOLED LTPO ডিসপ্লে দিচ্ছে। এটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট রয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ একটি 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 32 মেগাপিক্সেল এর টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে এতে 5000mAh ব্যাটারি দেওয়া দেওয়া। এই ব্যাটারি 100W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile