HIGHLIGHTS
Google -এর দুই ফোন, Pixel Fold এবং Pixel 7a নিয়ে ইতিমধ্যেই বিস্তর চর্চা শুরু হয়েছে। দুটি ফোনকে ঘিরেই কম প্রত্যাশা তৈরি হয়নি! কিন্তু এখন একটি লিক থেকে এই ফোনের বিষয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। আর সেখান থেকে জানা গিয়েছে এই ফোনের ফিচার থেকে দাম, কবে লঞ্চ হবে ইত্যাদি।
Survey1. ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে Pixel Fold ফোনটির বিষয়ে 10 মে ঘোষণা করা হতে পারে। আর সেদিন থেকেই এই ফোনের প্রিঅর্ডার শুরু হবে বলে জানানো হয়েছে। Google Store এই ফোন প্রি অর্ডার করা যাবে।
2. কিন্তু অন্যান্য জায়গা থেকে কিনতে চাইলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের। সেক্ষেত্রে তাঁদের 30 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রিঅর্ডার করার জন্য।
3. 16 জুন থেকে হয়তো এই ফোন উপলব্ধ হবে এমনটাই ফাঁস হওয়া তথ্যে জানানো হয়েছে।
4. এই ফোনের দাম 1,799 ডলার হবে বলে এই লিকে জানানো হয়েছে যা ভারতীয় মূল্যে আনুমানিক 1,47,646 টাকার সমান।
1. 10 মে এই ফোনটি লঞ্চ হবে বলে জানা গিয়েছে লিক থেকে। আর সেদিন থেকে হয়তো এই ফোনের বিক্রি শুরু হবে।
2. কিন্তু একই সঙ্গে এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে Pixel 7a লঞ্চ করে যাওয়ার পর Pixel 6a -এর বিক্রি বন্ধ হয়ে যাবে।
3. এই ফোনের দাম 499 ডলার মতো হতে পারে না ভারতীয় মুখে প্রায় 40,953 টাকা।
4. এই ফোনটি নাকি বর্তমানে উপলব্ধ Pixel ফোনগুলোর মতো চারকোল এবং স্নোর সঙ্গে অন্য দুটো রঙেও উপলব্ধ হবে। এই দুটো রং হল সি অর্থাৎ নীল রং এবং কোরাল। এই শেষ রঙটি কেবল মাত্র Google Store -এ উপলব্ধ হবে।
5. দুটো ফোনেই থাকবে Tensor G2 প্রসেসর। যদিও RAM বা স্টোরেজ কত থাকবে সেটা জানা যায়নি।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile