Oppo-র নতুন স্মার্টফোন Oppo Reno5 Z লঞ্চ করা হয়েছে। সংস্থা এই ফোন সম্প্রতি সিঙ্গাপুরে চালু করা হয়েছে। শীঘ্রই ভারতে এই ফোন লঞ্চ করা যেতে পারে। ওপ্পোর এই ফোনে ডাইমেনসিটি 800U প্রসেসর, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফাস্ট চার্জিং এর মতো ফিচার রয়েছে। সিঙ্গাপুরে এই ফোনের দাম SGD 529 (প্রায় 29 হাজার টাকা) রাখা হয়েছে। তবে আসুন ফ্লুড ব্ল্যাক এবং কসমো ব্লু কালার অপশনে আসা এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক…
ফোনে 1080×2400 পিক্সেল রেজোলিউশন এর সাথে 6.43 ইঞ্চি ফুল HD+ AMOLED পঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20.9 রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ফোনে 90.8 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও পাওয়া যাবে। 8 জিবি LPDDR4z র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনে প্রসেসর হিসাবে Dimensity 800U চিপসেট দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ড সপোর্ট সহ এই ফোন Android 11 এর ভিত্তিতে Color OS 11.1-এ কাজ করে।
ফটোগ্রাফির জন্য ওপ্পো Reno5 Z ফোনে এলইডি ফ্ল্যাশ এর সাথে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে একটি 8 মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনে পাওয়ার দেওয়ার জন্য এতে 4310mAh এর ব্যাটারি রয়েছে, যা 30W VOOC ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির সাথে আসে। ফোনে কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম সপোর্ট, 5G, ওয়াই-ফাই 802.11 AC, ব্লুটুথ 5.1, GPS, NFC, USB-C এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো অপশন দেওয়া হয়েছে।