Oppo Reno 16 vs Vivo X300 FE: 50MP সেলফি ক্যামেরা সহ দুটি স্মার্টফোন, ওপ্পো নাকি ভিভো কোন ফ্ল্যাগশিপ ফোন হবে সেরা

ওপ্পো সম্প্রতি ভারতীয় বাজারে Oppo Reno 16 লঞ্চ করেছে। ওপ্পো রেনো 16 ফোনের প্রতিযোগিতা Vivo X300 FE এর সাথে হবে। ওপ্পো রেনো 16 ফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 4 প্রসেসরে কাজ করে। পাশাপাশি, ভিভো এক্স300 এফই ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ আসে। এখানে আমরা এই দুটি ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচারের তুলনা করে দেখবো যে কোন ফোনটি কতটা পাওয়ারফুল।

ভারতে Oppo Reno 16 vs Vivo X300 FE ফোনের দাম কত

দামের কথা বললে, ওপ্পো রেনো 16 ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে।

  • 8GB+256GB = 61,999 টাকা
  • 12GB+256GB = 67,999 টাকা

অন্যদিকে, ভিভো এক্স300 এফই ফোনটিও দুটি ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে।

  • 12GB+256GB = 86,999 টাকা
  • 12GB+512GB = 89,999 টাকা

এবার দুটি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন এক নজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: 70 দিন পর্যন্ত প্রতিদিন ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা, Jio দিচ্ছে সমস্ত সুবিধা একটি রিচার্জ প্ল্যানে

ওপ্পো রেনো 16 নাকি ভিভো এক্স300 এফই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী

ডিসপ্লের কথা বললে, ওপ্পো রেনো 16 ফোনে রয়েছে 6.32-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 1800 নিটস পর্যন্ত অফার করে। পাশাপাশি, ভিভো এক্স300 এফই মডেলে পাওয়া যাবে 6.31-ইঞ্চির LTPO AMOLED Full HD+ ডিসপ্লে। এতে থাকছে এতে 1216×2640 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস।

প্রসেসর হিসেবে, যেমনটি আমরা আগেই জানিয়েছি যে ওপ্পো রেনো 16 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। পাশাপাশি ভিভো এক্স300 এফই মডেলে অফার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর।

অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, ওপ্পো রেনো 16 ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি ColorOS 16-এ চলে। পাশাপাশি, ভিভো এক্স300 এফই ফোনট চলে Android 16-ভিত্তিক OriginOS 6-এ।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, ওপ্পো রেনো 16 ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, ভিভো এক্স300 এফই ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য এতেও রয়েছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটি সুবিধা হিসেবে, ওপ্পো রেনো 16 ফোনে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.4, USB Type-C এবং GPS সুবিধা রয়েছে। অন্যদিকে, ভিভো এক্স300 এফই মডেলে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 6.0, NFC, GPS এবং USB Type-C পোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন: 15000 টাকার কম দামে বাড়ি নিয়ে আসুন বড় ডিসপ্লে সহ Smart TV, প্রাইম ডে সেলের আজ শেষ দিন

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, ওপ্পো রেনো 16 ফোনে পাওয়ার দিতে 6700mAh এর ব্যাটারি, যা 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, ভিভো এক্স300 এফই দেওয়া হয়েছে 6500mAh ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :