OPPO Reno 13 এবং Reno 13 Pro ফোনের অপেক্ষা শেষ, এই দিন হবে লঞ্চ
OPPO অফিসিয়ালভাবে OPPO Reno 13 এবং Reno 13 Pro ফোনের লঞ্চ তারিখের ঘোষণা করে দিয়েছে
সাইটে টিজারে ওপ্পো রেনো 13 এবং রেনো 13 প্রো ফোন 25 নভেম্বর লঞ্চের তারিখ লেখা রয়েছে
রেনো 13 এবং 13 প্রো মডেলে সেলফি ক্যামেরা হিসেবে 50MP সেন্সর থাকতে পারে
OPPO অফিসিয়ালভাবে Reno 13 Series এর লঞ্চ তারিখের ঘোষণা করে দিয়েছে। এই সিরিজের আওতায় OPPO Reno 13 এবং Reno 13 Pro চীনে আনা হবে। ওপ্পোর এই দুটি ফোন মিড বাজেট স্মার্টফোন হবে। আপকামিং রেনেো 13 সিরিজের স্মার্টফোনের একাধিক ফিচার আগেই প্রকাশ হয়ে গেছে। এছাড়া রেনো 13 সিরিজের ডিভাইসের ছবিও ফাঁস হয়েছে যেখানে ফোনের ডিজাইন দেখা গেছে।
কবে লঞ্চ হবে OPPO Reno 13 Series এর স্মার্টফোন
- ওপ্পো কোম্পানি চীনা ওয়েবসাইটে রেনো 13 সিরিজে মাইক্রো সাইট লাইভ করা হয়েছে।
- সাইটে টিজারে ওপ্পো রেনো 13 এবং রেনো 13 প্রো ফোন 25 নভেম্বর লঞ্চের তারিখ লেখা রয়েছে।
- লঞ্চের সময় চীনে 25 নভেম্বর সন্ধ্যা 7টায় (ভারতে বিকেল 4.30) রাখা হয়েছে।
ওপ্পো রেনো 13 সিরিজে কী থাকবে বিশেষ
কোম্পানি আগেই আপকামিং ফোনের স্টোরেজ এবং ডিজাইন শেয়ার করে দিয়েছে। ফোনটি ফ্ল্যাট স্ক্রিন এবং ট্রিপল ক্যামেরা সেটআপ সহ দেখা গেছে।
লিস্টিং থেকে জানা গেছে যে রেনো 13 ফোনে 12GB RAM+256GB, 12GB+512GB, 16GB+512GB এবং 16GB+1TB ভ্যারিয়্যান্ট পাওয়া যাবে।
পাশাপাশি, রেনো 13 প্রো ফোনে 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 512GB এবং 16GB + 1TB মডেল আনা হবে।
রেনো 13 সিরিজের স্পেসিফিকেশন কেমন হবে
ডিসপ্লে: রেনো 13 ফোনে 6.59-ইঞ্চির 1.5K স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। রেনো 13 প্রো মডেলে 6.83-ইঞ্চি স্ক্রিন সহ আসতে পারে। এটিও 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রসেসর: ওপ্পো রেনো 13 এবং রেনো 13 প্রো ফোনটি ডাইমেনসিটি 8350 চিপসেট সহ আসতে পারে। তবে খবর অনুযায়ী, ভারত সহ গ্লোবাল মার্কেটে এই সিরিজ ডাইমেনসিটি 8300 চিপসেট সহ আসবে।
ক্যামেরা: রেনো 13 এবং 13 প্রো মডেলে সেলফি ক্যামেরা হিসেবে 50MP সেন্সর থাকতে পারে। পাশাপাশি, রেনো 13 ফোনে 50MP মেইন সেন্সর সহ ট্রিপল লেন্স দেওয়া যাবে বলে মনে হচ্ছে। প্রো মডেলে OIS সহ 50MP মেইন সেন্সর, জুম সহ 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড সেন্স পাওয়া যেতে পারে।
ব্যাটারি: পাওয়ার দিতে রেনো 13 ডিভাইসে 5600mAh এর বড় ব্যাটারি থাকবে। প্রো মডেলে 5900mAh এর ব্যাটারি থাকতে পারে।