6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Oppo K14x 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং স্পেক্স

Updated on 10-Feb-2026

ওপ্পো কোম্পানি ভারতে তার নতুন স্মার্টফোন Oppo K14x 5G লঞ্চ করেছে, যা কোম্পানির নতুন K14 সিরিজের প্রথম মডেল হিসেবে আনা হয়েছে। নতুন ওপ্পো কে14এক্স ফোনটি ই-কমার্স সাইটের পাশাপাশি কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। ওপ্পো কে14এক্স ফোনটি দুটি কালার অপশন এবং দুটি ভ্যারিয়্যান্ট আনা হয়েছে। এছাড়া ফোনে থাকছে 6500mAh ব্যাটারি, MediaTek Dimensity 6300 চিপসেট মতো ফিচার।

ভারতে Oppo K14x 5G ফোনের দাম কত এবং বিক্রি কবে

দামের কথা বললে, ওপ্পো কে14এক্স 5জি ফোনের দাম ভারতে 14,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে ফোনের বেস মডেল 4GB+128GB অপশন কেনা যাবে। এছাড়া 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ টপ-অফ-দ্য-লাইন ভেরিয়েন্টের দাম 16,999 টাকা।

কোম্পানি SBI, HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড পেমেন্ট 1500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড়ও দিচ্ছে। নতুন স্মার্টফোনটি 16 ফেব্রুয়ারি থেকে ভারতে Flipkart এবং Oppo অনলাইন স্টোর থেকে বিক্রি হবে। ওপ্পো কে14এক্স 5জি ফোনটি আইসি ব্লু এবং প্রিজম ভায়োলেট রঙে পাওয়া যাবে।

আরও পড়ুন: Galaxy Unpacked 2026 ইভেন্টের আগেই Samsung Galaxy S26 series স্মার্টফোনের দাম লিক, জানুন প্রিঅর্ডার তারিখ, অফার এবং সমস্ত কিছু

ওপ্পো কে14এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচার হিসেবে, ওপ্পো কে14এক্স 5জি ফোনে রয়েছে 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লে যার রেজোলিউশন 1604×720 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 1125 নিট পিক ব্রাইটনেস। প্রসেসর হিসেবে ফোনটি MediaTek Dimensity 6300 6nm চিপসেটে কাজ করে। এতে 4GB/6GB LPDDR4X RAM রয়েছে, যা ভার্চুয়াল RAM এক্সপ্যানশনের মাধ্যমে 8GB পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং 128GB UFS 2.2 স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 16-এর উপর ভিত্তি করে Color OS 16-তে চলে। এটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এটি IP64-রেটিং সহ আসবে।

ক্যামেরা সেটআপের কথা বললে, ওপ্পো কে14এক্স 5জি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন: Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23 হাজার টাকা সস্তা হয় গেল এই Samsung প্রিমিয়াম 5G স্মার্টফোন

সুরক্ষার জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ 5.4, GPS এবং একটি USB টাইপ-C পোর্ট।

পাওয়ার দিতে ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে যা 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :