Oppo K14x 5G launch in India on 10 February check specs fetures
ওপ্পো আগামী সপ্তাহে ভারতে Oppo K14x নামে আরেকটি 5G ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি সোমবার নতুন K সিরিজ স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সাথে কোম্পানি আপকামিং ওপ্পো কে14এক্স 5জি ফোনের কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। আগামী নতুন ফোনটি Oppo K13x 5G এর সাক্সেসার হিসেবে আসবে, যা গত বছর জুন মাসে চালু করা হয়েছিল।
শুধু তাই নয়, ওপ্পো কে14এক্স ফোনের একটি মাইক্রোসাইট Flipkart সাইটে লাইভ করা হয়েছে। ওপ্পোর এই ফোনে 6.75-ইঞ্চি ডিসপ্লে এবং 6,500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। আসুন ফোনের লঞ্চের তারিখ এবং অন্যান্য ফিচার বিস্তারিত দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: 13000 টাকার বেশি দাম কমল 50MP সেলফি ক্যামেরা সহ Motorola স্মার্টফোন, জানুন নতুন দাম কত
ওপ্পো কে14এক্স 5জি ভারতে এই মাসের 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, X (আগে টুইটার) প্ল্যাটফর্মে এই ঘোষণা করেছে। এটি ওপ্পো কে14এক্স 5জি এর সাক্সেসার হবে বলে জানা গেছে, যা গত বছরের জুনে 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলে 11,999 টাকায় বাজারে আনা হয়েছিল।
স্পেসিফিকেশনের দিক থেকে, ওপ্পো কে14এক্স 5জি 6.75 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 1125 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। এতে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাও থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসে বেশ কিছু AI-চালিত ইমেজিং ফিচার থাকবে।
আরও পড়ুন: 7500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া 200MP ক্যামেরা সহ Oppo Reno 5G স্মার্টফোন
এটিও নিশ্চিত করা হয়েছে যে হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে। ডিভাইসটি ColorOS 15 তে চলবে। Flipkart টিজারে দেখা গেছে যে আপকামিং ডিভাইসটি ওপ্পো কে সিরিজের স্মার্টফোনের ডিজাইন একই থাকবে।