13000 টাকার বেশি দাম কমল 50MP সেলফি ক্যামেরা সহ Motorola স্মার্টফোন, জানুন নতুন দাম কত

13000 টাকার বেশি দাম কমল 50MP সেলফি ক্যামেরা সহ Motorola স্মার্টফোন, জানুন নতুন দাম কত

মোটোরোলা কোম্পানির জনপ্রিয় স্মার্টফোন Motorola Edge 50 Pro এখন অনেক কম দামে বিক্রি হচ্ছে। মোটোরোলা এজ 50 প্রো ফোনটি লঞ্চ দাম থেকে 13,100 টাকা পর্যন্ত সস্তায় বিক্রি হচ্ছে। মোটোরোলা এজ 50 প্রো ফোনে ফিচার হিসেবে রয়েছে ফাস্ট 125W চার্জিং, ডুয়াল ক্যামেরা। যেহেতু এই ধরনের অফার সাধারণত বেশিক্ষণ থাকে না, তাই ডিলটি খুব দেরি করা উচিত নয়। আসুন এই ডিল সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 50 Pro ফোনে অ্যামাজন ডিল

মোটোরোলা এজ 50 প্রো ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 35,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। অ্যামাজনে এই স্মার্টফোনটি বর্তমানে 24,130 টাকা দামে লিস্ট করা। যার মানে এই ফোনটি সোজা ফ্ল্যাট 11,869 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Airtel গ্রাহকদের বড় ঝটকা, বন্ধ করে দিল 17000 টাকা দামের এই ফ্রি পরিষেবা

এছাড়া, আপনি এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইএমআই পেমেন্টে অতিরিক্ত 1250 টাকা ছাড় পেতে পারেন। আরও বেশি সস্তায় ফোনটি কেনা যাবে, আপনি আপনার পুরোনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করতে পারেন।

মোটোরোলা এজ 50 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 50০ প্রো ফোনে ডিসপ্লের ক্ষেত্রে রয়েছে একটি 6.7-ইঞ্চি কার্ভড pOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K, রিফ্রেশ রেট 144Hz, সর্বোচ্চ ব্রাইটনেস ২,০০০ নিটস পর্যন্ত এবং HDR10+ সাপোর্ট। প্রসেসর হিসেবে ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটে কাজ করে, যা 12GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেয়ার করা। এছাড়াও, স্মার্টফোনে পাওয়ার দিতে 4,500mAh ব্যাটারি এবং 125W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন: 7500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া 200MP ক্যামেরা সহ Oppo Reno 5G স্মার্টফোন

ফটোগ্রাফির জন্য, মোটোরোলা এজ 50 প্রো-এর রিয়ারে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 13MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 10MP টেলিফটো লেন্স রয়েছে যা ৩x অপটিক্যাল জুম প্রদান করে। সেলফি এবং ভিডিও কলের জন্য, এজ 50 প্রো-তে একটি 50MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo