Oppo K12 5G Specs
Oppo K12 5G স্মার্টফোন চীনে বাজারে এন্ট্রি করেছে। লেটেস্ট ওপ্পো ফোনে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট দেওয়া। এছাড়া থাকছে হোল-পাঞ্চ AMOLED ডিসপ্লে এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
নতুন ওপ্পো কে১২ ফোনটি তিনটি RAM এবং স্টোরেজ অপশনে কেনা যাবে। এটি OnePlus Nord CE 4 এর একটি রিব্র্যান্ড ভার্সন, যা সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: HMD Vibe লঞ্চ, কম বাজেট ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচার এবং স্পেক্স
ওপ্পো কে১২ ফোনের 8GB + 256GB মডেলের দাম 1,899 ইউয়ান (প্রায় 21,831 টাকা) রাখা হয়েছে। ফোনের 12GB+256GB মডেলও আনা হয়েছে, যা 2,099 Yuan (প্রায় 24,621 টাকা) দামে কেনা যাবে। পাশাপাশি, 12GB+512GB যার দাম 2,499 Yuan (28,729 টাকা) রাখা হয়েছে।
ফোনটি ক্লিয়ার স্কাই এবং স্টারি নাইট রঙে কেনা যাবে। ভারত সহ অন্যান্য বাজারে এই ফোনের বিক্রি সম্পর্কে কোনও তথ্য নেই।
লেটেস্ট ওপ্পো ফোনে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি ফুল ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
ফোনে 8GB এবং 12GB RAM অপশন পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে ওপ্পো স্মার্টফোনে Snapdragon 7 Gen 3 দেওয়া।.
স্মার্টফোনটি কুলিং সিস্টাম সাপোর্ট করে, যা গেমিংয়ের সময় ফোনকে গরম হতে দেয় না।
ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এটি মেইন সেন্সর 50 মেগাপিক্সেল সহ আসে। এটি OIS সাপোর্ট করে। এছাড়া এতে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরাও দেওয়া হয়েছে। সামনের ক্যামেরাটি 16 মেগাপিক্সেল।
পাওয়ার দিতে ওপ্পো ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে। এটি 100W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।