Oppo F25 India launch date, key specs tipped: Processor, camera & more revealed
ওপ্পো ভারতে তার নতুন Oppo F25 স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ওপ্পো F25 ফোনটি কোম্পানির গক বছর লঞ্চ হওয়া Oppo F23 এর আপগ্রেড হিসেবে আসবে। একটি নতুন লিকে ওপ্পো F25 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ জানা গিয়েছ।
টিপস্টার অভিষেক যাদব তার X(টুইটার) পোস্টে ওপ্পোর আপকামিং ফোনের লঞ্চের বিষয় তথ্য দিয়েছে। পোস্ট থেকে জানা গিয়েছে যে ফোনটি ভারতে 5 মার্চ 2024-এ লঞ্চ হতে পারে।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ নতুন Infinix Phone ফোনের আজ প্রথম সেল, দাম 10 হাজার টাকার কম
টিপস্টার এর অনুযায়ী, আপকামিং ওপ্পো F25 ফোনে 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট সহ আসবে।
ওপ্পো F25 ফোনে MediaTek Dimensity 7050 চিপসেট দেওয়া যেতে পারে। এটি ARM Mali-G68 MC4 GPU এর সাথে পেয়ার করা হবে। স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে।
ফটোগ্রাফির জন্য, Oppo F25 ফোনে একটি 64MP + 8MP+ 2MP রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া সেলফির জন্য এতে 32MP ফ্রন্ট শুটার থাকতে পারে।
আপকামিং ওপ্পো F25 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 67W চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: Nothing Phone 2a Processor: আপকামিং ফোনে থাকবে কোন প্রসেসর, নিজেই জানাল কোম্পানি!