Oppo A54 এবং Oppo F19 স্মার্টফোন এই বছর এপ্রিলেই লঞ্চ করেছে
দুটি মোবাইলের দাম বেড়েছে 1,000 টাকা মতন
অ্যামাজন ও ফ্লিপকার্টে এখন থেকে নতুন দামেই বিক্রি হচ্ছে এই দুটি স্মার্টফোন
সম্প্রতি ইন্ডিয়ান টেক মার্কেটে Oppo A54 এবং Oppo F19 স্মার্টফোনের দাম প্রায় 1,000 টাকা মতন বেড়েছে। কিছুদিন আগেই Realme এবং Xiaomi ব্র্যান্ড বেশ কয়েকটি মডেলের দাম আগের তুলনায় বাড়িয়েছিল। এবার সেই পথেই হাঁটল Oppo ব্র্যান্ড। Oppo A54 এবং Oppo F19 মোবাইল ভারতে লঞ্চ করেছিল এইবছর এপ্রিল মাসে। দুটি হ্যান্ডসেটেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং পাঞ্চ হোল ডিসপ্লে ফিচার। Oppo F19 স্মার্টফোন আসে ফুল এইচডি প্লাস অ্যামোলয়েড ডিসপ্লেসমেত। সঙ্গে রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা। অন্যদিকে Oppo A54 পাওয়া যায় হাই ডেফিনেশন প্লাস এলসিডি প্যানেল ও 13MP প্রাইমারি ক্যামেরা সমেত।
Oppo A54 মডেলের দাম 1,000 টাকা মতন বেড়েছে। Oppo A54 ডিভাইসের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আগে দাম ছিল 13,990 টাকা। এখন এই ভ্যারিয়েন্টের দাম বেড়ে হয়েছে 14,990 টাকা।বেস ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল 13,490 টাকা। পরে কোম্পানি দাম বাড়িয়েছিল 500 টাকা মতন। অন্যদিকে 4GB+ 128GB মডেল কেনা যেত 14,490 টাকা দিয়ে। এই স্মার্টফোনের 6GB+128GB ভ্যারিয়েন্ট কেনা যেত 15,990 টাকা দিয়ে। এই দুটি মডেলের দামও 1,000 টাকা বেড়েছে। কিনতে চাইলে এখানে ক্লিক করুন
Oppo F19 মোবাইলের 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আগে ছিল 18,990 টাকা। এখন তা বেড়ে হয়েছে 19,990 টাকা। এই মডেল লঞ্চ হয়েছিল কেবলমাত্র একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং Oppo ব্র্যান্ডের অফিসিয়াল সাইটে এই মডেলগুলি এখন নতুন দামেই বিক্রি হচ্ছে। কিনতে চাইলে এখানে ক্লিক করুন