সেপ্টেম্বর মাসে সস্তা হয় গেল Oneplus Nord CE 6 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন

আপনি যদি কোয়ালকম Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে OnePlus Nord CE 6 একটি ভাল অপশন হতে পারে। প্রিমিয়াম ফিচার সহ ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনটি ডিসকাউন্ট সহ অনেকটা সস্তায় কেনা যাবে। 8000mAh ব্যাটারি প্রিমিয়াম ফিচার সহ আসা ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনটি বর্তমানে বিক্রি হচ্ছে 35000 টাকার কম দামে। এই সমস্ত অফারে থাকছে ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও। আসুন জেনে নেওয়া ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

OnePlus Nord CE 6 Flipkart ডিল প্রাইস

অফারের কথা বললে, ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনটি 35,690 টাকা দামে লিস্ট করা। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল আসে।

তবে আপনি যদি আরও সস্তায় এই ফোনটি কেনার কথা ভাবছেন তবে Flipkart Axis এবং Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1785 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে 33,905 টাকা হয় যাবে।

আরও পড়ুন: 3000 টাকা সস্তায় আজ মিলবে সদ্য লঞ্চ হওয়া Realme P4s 5G ফোন, রয়েছে 8000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে

এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 27,100 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

কেন কিনবেন ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনটি এই দামে

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে রয়েছে 6.78-ইঞ্চির 1.5K FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এতে 2772×1272 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 450 ppi পিক্সেল ডেনসিটি, 3840Hz PWM ডিমিং এবং 3600 নিট পর্যন্ত ব্রাইটনেস দেওয়া।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনটি অক্টা-কোর Adreno 810 GPU সহ Qualcom Snapdragon 7s Gen 4 চিপসেট সহ আসে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মোনোক্রোম ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে নর্ড সিই 6 ফোনে থাকছে 8000mAh এর বিশাল ব্যাটারি যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 12GB RAM সহ Motorola 5G স্মার্টফোন হল সস্তা, 9000 টাকা বেশি ছাড়ে কেনার সুযোগ

অপারেটিং সিস্টাম হিসেবে নর্ড সিই 6 ফোনটি কাজ করে Android 16 ভিত্তিক OxygenOS 16 অপারেটিং সিস্টামে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :