OnePlus Nord 6 India Launch: বিশাল 9000mAh ব্যাটারি সহ ভারতে এই দিন আসছে নতুন ওয়ানপ্লাস 5G স্মার্টফোন

HIGHLIGHTS

ওয়ানপ্লাস জানিয়েছে শীঘ্রই ভারতে নতুন 5G স্মার্টফোন OnePlus Nord 6 লঞ্চ করতে চলেছে

ওয়ানপ্লাস নর্ড 6 স্মার্টফোনের ব্যাটারি যা হবে 9000mAh এর

ওয়ানপ্লাস নর্ড 6 ভারতে 7 এপ্রিল সন্ধ্যা 7টায় চালু করা হবে

ওয়ানপ্লাস জানিয়েছে যে শীঘ্রই ভারতে তাদের একটি আরও নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যা OnePlus Nord 6 নামে বাজারে আসতে পারে। এই ডিভাইসের একটি টিজার প্রকাশ করার পর, কোম্পানিটি এখন এর লঞ্চের তারিখও নিশ্চিত করেছে। ওয়ানপ্লাস নর্ড 6 ফোনটি BGMI, Call of Duty Mobile এবং Free Fire মতো জনপ্রিয় গেমিংয়ে 165 FPS গেমিং সাপোর্ট করে। এই ফোনে কোয়ালকম Snapdragon 8 Gen 4 চিপসেট পাওয়া যাবে। সবচেয়ে বড় প্রাইমারি ফিচার হবে ওয়ানপ্লাস নর্ড 6 স্মার্টফোনের ব্যাটারি যা হবে 9000mAh এর। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড 6 এর ভারতীয় লঞ্চ কবে এবং কী থাকবে বিশেষ।

ভারতে কবে লঞ্চ হবে OnePlus Nord 6

তিনটি কালার অপশনে আসবে ওয়ানপ্লাস নর্ড 6 ফোনি। এতে হোলোগ্রাফিক কুইক সিলভার, ফ্রেশ মিন্ট এবং লো-রিফ্লেকশন পিচ ব্ল্যাক থাকবে। ওয়ানপ্লাস নর্ড 6 ভারতে 7 এপ্রিল সন্ধ্যা 7টায় চালু করা হবে।

আরও পড়ুন: Mobile Hang Solution: স্মার্টফোন বারবার হ্যাং হচ্ছে? এই 5টি সেটিং বদলে নিলেই ডিভাইস চলবে সুপার ফাস্ট

ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

আপকামিং ওয়ানপ্লাস নর্ড 6 ফোনটি Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8s Gen 4 চিপসেট সহ আসবে। এটি 4nm প্রসেসে তৈরি এই চিপসেট, এতে 3.2GHz পর্যন্ত ক্লক স্পিড পাওয়া যাবে। এতে একটি প্রাইমারি Cortex-X5 কোর এবং সাথে Adreno 835 GPU পাওয়া যাবে।

ডিভাইসে 1.5K AMOLED ডিসপ্লে পাওয়া যাবে যা 1800 নিট এর High Brightness Mode এবং 3600 নিট পিক HDR ব্রাইটনেস পাওয়া যাবে। স্মার্টফোনে ভাল সাউন্ডের জন্য ইন-বিল্ট Spatial Audio বুস্টারও পাওয়া যাবে। ডিভাইসে ‘Aqua Touch 2.0’ ফিচারও পাওয়া যাবে যা ডিসপ্লে বা ইউজারের আঙুল ভিজে থাকলেও স্ক্রিনটি কাজ করবে।

তাছাড়া, নতুন নর্ড 6 ফোনে একটি বিশাল 9000mAh ব্যাটারি পেয়ার করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ফোনের ব্যাটারি টানা 2.5 দিন পর্যন্ত চলতে পারে। এছাড়া এটি 60fps ফ্রেমে 6.3 ঘণ্টা পর্যন্ত 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব। ডিভাইসে 80W SUPERVOOC ওয়্যারড চার্জিং সুবিধা অফার করে।

আরও পড়ুন: 15 মিনিটে মুছে যা WhatsApp মেসেজ, আসছে দুর্দান্ত নতুন ফিচার, জানুন কীভাবে কাজ করবে

ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের দাম কত হবে

খবর অনুযায়ী, এই নতুন ডিভাইসের দাম 35,000 থেকে 40,000 টাকার মধ্যে হতে পারে। আশা করা হচ্ছে, ফোনে শক্তিশালী প্রসেসিং পাওয়ার, হাই-ফ্রেমরেট গেমিং সুবিধা এবং উন্নত ব্যাটারি লাইফ থাকবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :