oneplus nord 6 first sale today in india on amazon sale offers price specification
ওয়ানপ্লাস সম্প্রতি তাদের লেটেস্ট ফোন OnePlus Nord 6 লঞ্চ করেছে, আজ 9 এপ্রিল ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের প্রথম সেল শুরু হবে। পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ দুটি দিক থেকেই ওয়ানপ্লাস নর্ড 6 ফোনটি বেশ উন্নত। ভারতে ওয়ানপ্লাস নর্ড 6 ফোনটি মূলত OnePlus Turbo 6 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হিসেবেই আনা হয়েছে। নর্ড 6 ফোনে থাকছে বিশাল 9000mAh ব্যাটারি যা ওয়ানপ্লাসের এখন পর্যন্ত সবচেয় বড় ব্যাটারি ফোন। আসুন ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, গ্রাহকরা ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের বেস মডেলটি 38,999 টাকায় কিনতে পারবেন। এছাড়া আপনি 12GB/256GB মডেলটি 41,999 টাকায় কেনা যাবে। ডিভাইসের সেল আজ দুপুর 12টায় Amazon, OnePlus এর ওয়েবসাইট এবং দেশের রিটেল পার্টনার স্টোর থেকে বিক্রি করা হবে। কিনতে এখানে ক্লিক করুন
সেল অফার দিক থেকে কোম্পানি এই ফোনে বিশেষ ব্যাঙ্ক অফার দিচ্ছে, যেখানে Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। তবে Axis Bank এবং HDFC Bank ক্রেডিট কার্ড EMI পেমেন্টে 3000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, যার ফলে সেল অফারে ফোনটি কম দামে কেনা যাবে।
ফিচারের দিক থেকে ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের সবচেয়ে বড় হাইলাইট হল 9000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে একবার চার্জেই 2 থেকে 2.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসে 80W ফাস্ট চার্জিং সুবিধা থাকবে।
ডিসপ্লের ক্ষেত্রে ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে থাকছে 6.78 ইঞ্চির বিশাল ফ্ল্যাট AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K এবং এটি 165Hz রিফ্রেশ রেট দেওয়া।
ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেটে কাজ করে, যা 4nm আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি।
ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.1 স্টোরেজ সুবিধা থাকছে।
আরও পড়ুন: 9020mAh বিশাল ব্যাটারি সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Vivo এর শক্তিশালী 5G স্মার্টফোন
এই ডিভাইসে ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। পাশাপাশি এতে রয়েছে মিলিট্রি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স।
কোম্পানি এই ফোনের জন্য ছয় বছরের সফটওয়্যার আপডেট এবং ডিসপ্লে-এর ক্ষেত্রে লাইফটাইম ওয়ারেন্টির দাবি করেছে।