OnePlus Nord 2 5G স্মার্টফোন ভারতে 22 জুলাই লঞ্চ করা হবে। এবার লঞ্চের আগে টিপস্টার ইশান আগরওয়াল স্মার্টফোনের অফিসিয়াল ছবি লীক করেছে। এই ছবি থেকে ওয়ানপ্লাস নর্ড 2 5G ফোনের কালার ভ্যারিয়্যান্ট সম্পর্কেও জানা যাবে।
নতুন লীক থেকে জানা গিয়েছে যে Nord 2 5G ফোন ব্লু হ্যাজ, গ্রে সিয়েরা এবং গ্রিন উডস রঙে লঞ্চ হবে। ডিজাইনের কথা বলতে গেলে নর্ড 2 5জি ফোনের সামনে একটি পাঞ্চ-হোল স্ক্রিন থাকবে। তবে রিয়ারে একটি ট্রিপল সেটআপ থাকবে। হ্যান্ডসেটের ডানদিকে একটি আলর্ট স্লাইডার এবং পাওয়ার বোতাম দেখা যাবে। ফোনের বাম দিকে ভলিউম রকার বোতামটিও দেখা যেতে পারে।
ওয়ানপ্লাস নর্ড 2 5G স্মার্টফোনে 6.43-ইঞ্চি এস-এমোলেড ফুলএইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। স্ক্রিনের রেজোলিউশন হবে 1080 x 2400 পিক্সেল এবং রিফ্রেশের রেট হবে 90 হার্জ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক অক্সিজেন ওএস 11.3 এ চলবে বলে আশা করা হচ্ছে। ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইন্টিগ্রেট করা যাবে বলে অনুমান করা হচ্ছে।
OnePlus Nord 2 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে যেখানে প্রাথমিক লেন্স হবে 50 মেগাপিক্সেল। অন্য লেন্সটি 8 মেগাপিক্সেল এবং তৃতীয়টি 2 মেগাপিক্সেলের হবে। সেলফি তোলার জন্য ফোনে একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এটি একটি 4500mAh ব্যাটারি পাবে এবং এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
ওয়ানপ্লাস নর্ড 2 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200-AI চিপসেট দেওয়া হবে। ফোনে 4500mAh ব্যাটারি থাকতে পারে যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। হ্যান্ডসেটে LPDDR4x RSM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হবে।
দামের কথা বললে হ্যান্ডসেটটি 8GB RAM এবং 128GB স্টোরেজ এবং 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা যেতে পারে। 8GB RAM ভ্যারিয়্যান্ট গ্রে সিয়েরা এবং ব্লু হ্যাজে রঙে প্রায় 31,999 টাকায় লঞ্চ করা যেতে পারে। এছাড়া 12GB RAM ভ্যারিয়্যান্ট 34,999 টাকায় দেওয়া যেতে পারে, যা গ্রিন উডস রঙে আসবে।