Oneplus cheapest 5G smartphone oneplus n6x 5G gets price discount on amazon
ওয়ানপ্লাসের নতুন বাজেট স্মার্টফোন OnePlus N6x এর বিক্রি শুরু হয়ে গেছে। সবেচেয়ে বিশেষ জিনিস হল যে ই-কমার্স সাইট Amazon সাইটে ওয়ানপ্লাস এন6এক্স ফোনে দুর্দান্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6000 সিরিজের চিপসেট দেওয়া। এছাড়া রয়েছে 7000mAh এর শক্তিশালী ব্যাটারি। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস এন6এক্স ফোনের ডিল প্রাইস কী এবং ফিচার কী রয়েছে।
নতুন ওয়ানপ্লাস এন6এক্স ফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টটি 18,999 টাকা দামে লিস্ট করা। এই ফোনের সেল Amazon সাইট থেকে করা হচ্ছে। কোম্পানি এতে সেল ডিসকাউন্ট অফার করছে।
ব্যাঙ্ক অফারের কথা বললে, কোম্পানি HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকার ইনস্ট্যান্ট ছাড় অফার করছে। যার পরে ফোনের দাম কমে 17,499 টাকা হয় যাবে।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Flipkart Freedom Sale এর ডিল, মাত্র 12999 টাকায় কেনা যাবে Motorola 5G স্মার্টফোন
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস এন6এক্স ফোনে রয়েছে 6.8 ইঞ্চির এইচডি+ এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1570 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত এবং পিক ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত পাওয়া যাবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি OxygenOS 16)-এ চলে।
প্রসেসর হিসেবে, এতে MediaTek Dimensity 6360 Apex চিপসেট ব্যবহার করা হয়েছে এবং সাথে রয়েছে 4GB RAM এবং 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ভেপার চেম্বার কুলিং সলিউশন রয়েছে, যেখানে থার্মাল ম্যানেজমেন্টের জন্য 13,280 sq mm এর হিট ডিসিপেশন এরিয়া রয়েছে। এছাড়া ফোনটি MIL-STD-810H ডিউরাবিলিটি সার্টিফিকেশন সহ আসে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, এন6এক্স ফোনের পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: WhatsApp Blocked: আচমকাই 24 ঘন্টার জন্য বন্ধ হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ কাজ করছে তো?
পাওয়ার দিতে এন6এক্স মডেলে 7000mAh ব্যাটারি রয়েছে, যা 15W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 5W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে।