OnePlus 9 সিরিজের অপেক্ষার এবার শেষ হতে চলেছে। সংস্থা আজ সন্ধ্যায় এই সিরিজ লঞ্চ কররে। সন্ধ্যে 7.30 শুরু হবে এই লঞ্চ ইভেন্ট। নতুন সিরিজের আওতায় সংস্থা তিনটি নতুন স্মার্টফোন- OnePlus 9, OnePlus 9 Pro এবং OnePlus 9R লঞ্চ করবে। ভার্চুয়াল ইভেন্টে নতুন সিরিজটি চালু করবে সংস্থা। লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমিংটি সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
Survey
✅ Thank you for completing the survey!
Oneplus 9-এ থাকতে পারে এই ফিচার এবং স্পেসিফিকেশন
লঞ্চের আগে ওয়ানপ্লাস 9 সিরিজের ডিভাইস সম্পর্কে অনেক তথ্য ফাঁস এবং রেন্ডার প্রকাশ হয়েছে। লীক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে Oneplus 9 ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। প্রসেসর হিসাবে সংস্থা এই ফোনে স্ন্যাপড্রাগন 888 দিতে পারে। ফোন 6.5-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে অফার করতে পারে।
ফটোগ্রাফির জন্য সংস্থা এই ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দিতে পারে। এতে 48-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা ছাড়াও একটি 50-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। সেলফি তোলার জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাটারির কথা বললে, সংস্থা এতে 4500mAh ব্যাটারি দিতে পারে।
Oneplus 9R-এ পাওয়া যেতে পারে এই ফিচার এবং স্পেসিফিকেশন
এটি এই সিরিজের সবচেয়ে সস্তা ফোন হতে পারে। সংস্থা নিশ্চিত করেছে যে এটি একটি গেমিং স্মার্টফোন হবে। ফোনে সংস্থা কম দামে ফ্ল্যাগশিপ ফিচার গ্রাহকদের দিতে চলেছে। সংস্থার তরফে একটি টিজার রিলিজ করেছিল, সেই অনুযায়ী ফোনে সেরা গেমিং অভিজ্ঞতার জন্য একটি গেমিং ট্রিগার ফিচার থাকবে।