ধামাকা অফার! 13 হাজার টাকা সস্তায় কিনুন OnePlus এর এই দুর্দান্ত 5G স্মার্টফোন, মিলবে 5000 টাকার অতিরিক্ত ছাড়

HIGHLIGHTS

OnePlus 9 5G ফোন বাম্পার ডিসকাউন্টে কেনার দুর্দান্ত সুযোগ

অফারে 36,999 টাকায় OnePlus 9 5G কিনতে পারবেন

ওয়ানপ্লাস 9 ফোনে 48MP Sony IMX689 প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে

ধামাকা অফার! 13 হাজার টাকা সস্তায় কিনুন OnePlus এর এই দুর্দান্ত 5G স্মার্টফোন, মিলবে 5000 টাকার অতিরিক্ত ছাড়

OnePlus 9 5G ফোন বাম্পার ডিসকাউন্টে কেনার দুর্দান্ত সুযোগ। আপনি এই ফোনটি Amazon India থেকে 13,000 টাকা পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন। ডিসকাউন্টের পরে, এর দাম 49,999 টাকা থেকে 36,999 টাকা হয় যাবে। Amazon-এ একটি বিশেষ অফারের আওতায় কোম্পানি এই ফোনে 5 হাজার টাকার কুপন ছাড় দিচ্ছে। এই ফোন কেনার সময়, আপনি যদি ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করেন, তবে আপনি ইনস্ট্যান্ট 8,000 টাকা ছাড় পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই দুটি অফার মিলিয়ে, আপনি 36,999 টাকায় OnePlus 9 5G কিনতে পারবেন। এছাড়াও, আপনি যদি এক্সচেঞ্জ অফারে ফোনটি কিনে থাকেন তবে আপনি কিছু সিলেক্টেড ভ্যারিয়্যান্ট 5 হাজার টাকার অতিরিক্ত ছাড়ও পেতে পারেন। এই ধামাকা অফার ফোনের দুটি ভ্যারিয়্যান্টের জন্য উপলব্ধ যেমন 8GB + 128GB এবং 12GB + 256GB।

OnePlus 9 5G স্পেসিফিকেশন

OnePlus 9 ফোনে 6.55 ইঞ্চির ফুল-এইচডি + (1080×2400 পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ রয়েছে। ওয়ানপ্লাস 9 ফোনে স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য স্ন্যাপড্রাগন 888 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো সম্ভব নয়। ফোনে মাল্টি-লেয়ার কুলিং সিস্টম রয়েছে যাকে ওয়ানপ্লাস কুল প্লে নাম দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস 9 ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, 48 মেগাপিক্সেল Sony IMX689 প্রাইমারি সেন্সর, অ্যাপারচার এফ/1.8 রয়েছে। সাথে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা Sony IMX766 সেন্সর এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা সেন্সর সহ বাজারে আনা হয়েছে। ভিডিওর কথা বলতে গেলে ফোন 30fps-এ 8K ভিডিও শ্যুটিং করতে সক্ষম। সেলফি এবং ভিডিও কলিং, অ্যাপারচার এফ / 2.4 এর জন্য একটি 16 মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ওয়ানপ্লাস 9 ফোনে পাওয়ার দেওয়ার জন্য সংস্থা 4500mAh এর ব্যাটারি দিয়েছে যা 65 টি ওয়ার্প চার্জ সপোর্ট করে। ফোনে 4G এলটিই, 5G, ব্লুটুথ ভার্সন 4.2, জিপিএস, এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার রয়েছে। সুরক্ষার জন্য ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। বলে দি যে ফোনে ডলবি এটমোস সপোর্ট সহ ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo