200MP ক্যামেরা এবং 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে আপকামিং OnePlus 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন

HIGHLIGHTS

ওয়ানপ্লাস শীঘ্রই তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 16 লঞ্চ করতে চলেছে

রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 16 ফোনে বড় ব্যাটারি, Snapdragon চিপসেট এবং 185Hz রিফ্রেশ রেট থাকবে

নতুন ওয়ানপ্লাস 16 কোম্পানির পুরনো OnePlus 15 ফোনের আপগ্রেড হবে

ওয়ানপ্লাস শীঘ্রই তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 16 লঞ্চ করতে চলেছে। এই ফোনটি ভারতে আনার আগে চীনে লঞ্চ করা হবে। নতুন ওয়ানপ্লাস 16 কোম্পানির পুরনো OnePlus 15 ফোনের আপগ্রেড হবে। ওয়ানপ্লাস এর তরফে তার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিষয় কোনো তথ্য প্রকাশ করেনি। তবে কিছু রিপোর্ট এবং লিক থেকে নতুন ওয়ানপ্লাস 16 ফোনের কিছু ডিটেল জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 16 ফোনে বড় ব্যাটারি, Snapdragon চিপসেট এবং 185Hz রিফ্রেশ রেট থাকবে।

কেমন হবে OnePlus 16 ফোনের ফিচার এবং স্পেক্স

জনপ্রিয় চীনা টিপস্টার Digital Chat Station তাদের Weibo অ্যাকাউন্টে আপকামিং ওয়ানপ্লাস 16 সম্পর্কে পোস্ট শেয়ার করেছে। ওয়ানপ্লাসের এই ফোনে 9000mAh এর বিশাল ব্যাটারি থাকতে পারে। বলে দি যে কোম্পানি ওয়ানপ্লাস 15 ফোনে দেওয়া হয়েছিল 7300mAh ব্যাটারি। অর্থাৎ, কোম্পানি এই ডিভাইসে ব্যাটারির ক্ষেত্রে বড় ধরনের উন্নতির পরিকল্পনা করছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোন হল সস্তা, অর্ধেক দামে বিক্রি

বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, আপকামিং ওয়ানপ্লাস 16 ফোনে ওপ্পোর এনার্জি এফিসিয়েন্ট চিপ দেওয়া হবে। এই চিপ লো-ভোল্টেজ ডিসচার্জ সাপোর্ট করে। এছাড়া ফোনের ডিসপ্লে আমরা বড় বদলে দেখতে পারবো যা 185Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকতে পারে। তবে আগের মডেলে 165Hz রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে ছিল।

আপকামিং ওয়ানপ্লাস 16 স্মার্টফোনের বিষয় বলা হয়েছে যে ওয়ানপ্লাস 16 ফোনটি কোয়ালকমের আপকামিং Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য আপকামিং ওয়ানপ্লাস 16 ফোনে দেওয়া হবে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা ওয়ানপ্লাস 15 এর 50 মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় ক্যামেরা বিভাগে একটি বড় আপগ্রেড।

আপাতত ওয়ানপ্লাস তার আগামী ওয়ানপ্লাস 16 ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে এটি সম্ভব যে ফোনটি এই অক্টোবরেই চীনের বাজারে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, এতে 6.78-ইঞ্চির কাস্টম BOE Oriental Screen 4.0 দেওয়া হয়েছে। এর আগে কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে ওয়ানপ্লাস এর আপকামিং ওয়ানপ্লাস 16 ফোনটি চীনে CNY 4999 (প্রায় 71,000 টাকা) দামে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন: 10 বছর পূর্তিতে Jio মেগা অ্যানিভার্সারি অফার, মিলবে 120GB অতিরিক্ত 5G ডেটা, আনলিমিটেড কলিং, OTT এবং AI সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :