সস্তায় OnePlus 13R স্মার্টফোন কেনার সুযোগ, পুরো 5000 টাকা ছাড়ে হচ্ছে বিক্রি

আপনি যদি একটি OnePlus স্মার্টফোন কেনার জন্য কোনো দুর্দান্ত ডিলের অপেক্ষা দীর্ঘ সময় ধরে করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে সুখবর। Amazon-এর Great Summer Sale 2026 চলাকালীন, OnePlus 13R স্মার্টফোনটি বিশাল ছাড়ে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয় কোম্পানি এতে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়ার এই ফোনটি আরও সস্তায় কেনা যাবে। ওয়ানপ্লাস 13আর ফোনে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর, বিশাল ব্যাটারি এবং প্রিমিয়াম ডিসপ্লে, এই ডিলকে আরও আকর্ষণীয় করে তোলে।

OnePlus 13 স্মার্টফোনে কী কী অফার পাওয়া যাচ্ছে?

আরও পড়ুন: 230 টাকারও কম খরচে প্রতিদিন 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং, BSNL প্ল্যানে পুরো মাস রিচার্জের চিন্তা শেষ

এ ছাড়াও, HDFC Bank, SBI Bank এবং ICICI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI পেমেন্টে গ্রাহকরা অতিরিক্ত 2000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। পাশাপাশি, নিজের পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে ফোনের দাম আরও কমিয়ে নেওয়া সম্ভব। সব মিলিয়ে, ওয়ানপ্লাস এর ভক্তদের কাছে এই ডিলটি একটি অত্যন্ত সেরা অফার হতে পারে।

ওয়ানপ্লাস 13আর ফোনের ফিচার ও স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লের ক্ষেত্রে, এই ডিভাইসে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K LTPO AMOLED প্যানেল রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস 7i-এর সুরক্ষা দেওয়া।

ফটোগ্রাফির জন্য, ফোনে পাওয়া যাবে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেটআপ। এছাড়াও, সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এই মডেলটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে, যা ফ্ল্যাগশিপ-স্তরের পারফরম্যান্স দেয়। ফোনটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সাপোর্ট করে, যা মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য একদম সেরা।

আরও পড়ুন: Amazon সামার সেলে 10 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে Samsung, Poco এর স্মার্টফোন

ব্যাটারির কথা বললে, এতে একটি বিশাল 6000mAh ব্যাটারি ইউনিট রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এর অর্থ হলো, ফোনটি অত্যন্ত দ্রুত চার্জ হয় এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ অফার করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :