12 হাজার টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus এর পাওয়ারফুল প্রসেসর সহ 5G স্মার্টফোন

Flipkart সাইটে সম্প্রতি Freedom Day Sale 2026 সেলের ঘোষণা করা হয়েছে। ফ্রিডম সেল চলাকালীন গ্রাহকরা স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্সে সহ একাধিক প্রোডাক্টে বড় ছাড় পেতে পারেন। তবে ই-কমার্স সাইটে এখনও সেল শুরু হয়েনি। কিন্তু আপনি যদি OnePlus 13 ফোনটি কেনার কথা ভাবছেন তবে এখনই সুযোগ। ওয়ানপ্লাস 13 ফোনটি তার আসল দাম থেকে অনেকটা কমে কেনা যাবে। বলে দি যে ওয়ানপ্লাস 13 ফোনটি Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স অফার করে। তবে আসুন ডিলটি শেষ হওয়ার আগে ফোনের ডিল প্রাইস এবং ফিচার দেখে নেওয়া যাক।

OnePlus 13 5G ফোনে Flipkart Deal

ফ্লিপকার্ট সাইটে ওয়ানপ্লাস 13 ফোনের Midnight Ocean কালার মডেলে 12GB+256GB স্টোরেজ মডেলটি 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন বর্তমানে ফ্লিপকার্ট সাইটে এটি মাত্র 57,799 টাকায় লিস্ট করা। যার মানে ফোনটি আসল দাম থেকে সরাসরি 12,200 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: 7200mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোনের নতুন মডেলের আজ প্রথম সেল, রয়েছে শক্তিশালী প্রসেসর এবং বড় ডিসপ্লে

আপনি যদি Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্ট করেন তবে 2890 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।

এছাড়া আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

ওয়ানপ্লাস 13 ফোনের স্পেসিফিকেশন

এই স্মার্টফোনে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এতে রয়েছে Adreno 830 GPU, 24GB পর্যন্ত RAM এবং 1TB এবং পিক 1TB ইন্টারনাল স্টোরেজ। ওয়ানপ্লাস 13 ফোনে রয়েছে 6.82 ইঞ্চির QHD+ LTPO 3K ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং এটি HDR10+ সাপোর্ট করে। বাইরে ব্যবহারের সময় এই স্মার্টফোনের ডিসপ্লে পিক 4500 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করতে পারে।

এতে রয়েছে 6000mAh এর ব্যাটারি, যা 100W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সুবিধা সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক OxygenOS 15 অপারেটিং সিস্টেমে চলে।

আরও পড়ুন: লঞ্চের আগেই Google Pixel 11 সিরিজের দাম হল ফাঁস, Pixel 10 এর তুলনায় কত দামি হবে ফোন জানুন

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 13 ফোনের রিয়ারে রয়েছে ট্রিপল-ক্যামেরা সেটআপ। এর মধ্যে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :