15000 টাকা সস্তা বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি, 100W ব্যাটারি সহ OnePlus ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন

গত বছর লঞ্চ হওয়া OnePlus এর ফ্ল্যাগশিপ ফোনের দাম কম হয়ে গেছে। আমরা কথা বলছি OnePlus 13 ফোনের। ওয়ানপ্লাস 13 ফোনটি লঞ্চ প্রাইস থেকে 15000 টাকা সস্তায় কেনা যাবে। এছাড়া ফোনের কেনাকাটায় ক্যাশব্যাক এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধাও পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাস 13 ফোনটি Qualcomm Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13 ফোনটি ছাড়ের পর কত সস্তায় কেনা যাবে।

কত টাকা সস্তায় পাওয়া যাবে OnePlus 13 ফোনটি

দামের কথা বললে, ওয়ানপ্লাস 13 গত বছর 72,999 টাকার দামে বাজারে আনা হয়েছিল। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এই ফোন বর্তমানে 57,999 টাকার শুরু দামে লিস্ট করা হয়েছে। এছাড়া, 1739 টাকার ক্যাশব্যাক অফারও পাওয়া যাচ্ছে।

ওয়ানপ্লাস এর এই ফোনটি তিনটি 12GB RAM + 256GB, 16GB RAM + 512GB এবং 24GB RAM + 1TB স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে। এছাড়া এই ফোনে 33,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: দীর্ঘ মেয়াদ সহ প্রতিদিন একগুচ্ছ ডেটা সহ একাধিক সুবিধা, মিলবে Jio এর এই দুটি রিচার্জ প্ল্যানে

ওয়ানপ্লাস 13 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচার হিসেবে, ওয়ানপ্লাস 13 ফোনে রয়েছে 6.83 ইঞ্চির বড় অ্যামোলেড ডিসপ্লে, যা QHD+ রেজোলিউশন সাপোর্ট করে। ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এতে সিরামিক গার্ড সুরক্ষা ব্যবস্থা রয়েছে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

এটি ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে। এতে 24 জিবি RAM ও 1TB স্টোরেজ সুবিধা রয়েছে।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে, যা 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এর পেছনের অংশে তিনটি ক্যামেরার সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং আরেকটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 15-এর ওপর ভিত্তি করে তৈরি অক্সিজেনওএস (OxygenOS)-এ চলে।

আরও পড়ুন: লঞ্চের আগেই iQOO এর নতুন সস্তা 5G স্মার্টফোনের দাম লিক, 20 হাজার টাকার কম দামে মিলবে 6500mAh ব্যাটারি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :