একধাপে 21 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, কিন্তু আপনার বাজেট একটু কম? তবে Flipkart দিচ্ছে আপনাকে সুযোগ। আসলে ফ্লিপকার্টে OnePlus 12 স্মার্টফোনটি সবচেয়ে কম দামে কিনতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ছাড়ের সাথে লিস্ট করা, এবং ব্যাঙ্ক অফারের সাথে এটি আরও দুর্দান্ত ডিল হয় যায়। আসুন ওয়ানপ্লাস 12 ফোনে পাওয়া ডিল এবং অফারগুলি দেখে নেওয়া যাক।
SurveyOnePlus 12 দাম কত এবং ডিসকাউন্ট অফার কী
দামের কথা বললে, ওয়ানপ্লাস 12 ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে 47,312 টাকায় লিস্ট করা। তবে এটি 2024 সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল 64,999 টাকায়। ব্যাঙ্ক অফারে সাথে Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্টের উপর 3554 টাকার ছাড় পাওয়া যাবে।
এই ফোনটি তার লঞ্চ দাম থেকে প্রায় 21,241 টাকা কম দামে পাওয়া যাচ্ছে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় ডিল। এছাড়া, আপনি আপনার পুরানো বা বর্তমান ফোনটি এক্সচেঞ্জ করে অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ওয়ানপ্লাস 12 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 12 ফোনে রয়েছে 6.82-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 1440×3168 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 12 ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 12 ফোনটি 5400mAh ব্যাটারি অফার করে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 12 ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 64 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং পিছনে রয়েছে 48 মেগাপিক্সেল টারশিয়ারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile