12,999 টাকায় HONOR PLAY ফোনটি পাওয়া যাচ্ছে
এই অফার 25-29 জুলাই পর্যন্ত চলবে
অ্যামাজনে পাওয়া যাবে
অ্যামাজন ইন্ডিয়াতে হনার ফ্রন্ডশিপ ডেজ সেলিব্রেশান চলছে আর এই সময়ে Honor Play ফোনটি বেশ কম দামে কেনা যাবে। এই সেল 25-19 জুলাই পর্যন্ত চলবে আর এই সময়ে এই ফোনটি আপনারা মাত্র 12,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনের 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 19,999 টাকায় লঞ্চ করা হয়েছিল যা এখন 12,999 টাকায় কেনা যাবে।
SurveyHonor Play ফোনটি অ্যামাজন পে ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে নো কস্ট EMI তে কেনা যাবে। আর এই ফোনটি যদি আপনার অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট কার্ডের মাধ্যমে কেনেন তবে EMI তে ডিভাইসটি কিনলে 10% ইন্সট্যান্ট ডিস্কাউন্ট পাওয়া যাবে আর অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডটি EMI তে কিনলে আপনার 5% ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
Honor Play ফোনটির স্পেসিফিকেশান
Honor Play ফোনটিতে হিলিকন কিরিন 970 SoC আছে আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে। ডিভাইসের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে আপনারা ডুয়াল সিম স্লট পাবেন আর এই ফোনে ডুয়াল VoLTE সাপোর্ট আছে।
Honor Play ফোনে আপনারা 6.3 ইঞ্চির ফুল HD+ IPS LCD ডিসপ্লে পাবেন আর এই ফোনের রেজিলিউশান 1080x2340p। আর এই ফোনটিতে ডিসপ্লেতে নচ আছে যা ফ্রন্ট ক্যামেরা যুক্ত।
এই ফোনে রেয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে যা 16MP প্রাইমারি ক্যামেরা আর 2MP র সেকেন্ডারি ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা এর সঙ্গে একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।