50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ Samsung লঞ্চ করল নতুন 5G স্মার্টফোন, জানুন দাম এবং ফিচার, জানুন প্রথম সেল কবে

HIGHLIGHTS

স্যামসাং ভারতীয় বাজারে তাদের মিড-রেঞ্জ সেগামেন্টে একটি আরও নতুন 5G স্মার্টফোন Samsung Galaxy M47 5G লঞ্চ করেছে

স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে ফিচার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে

স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 3 4nm 5জি চিপসেট সহ আসে

50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ Samsung লঞ্চ করল নতুন 5G স্মার্টফোন, জানুন দাম এবং ফিচার, জানুন প্রথম সেল কবে

স্যামসাং ভারতীয় বাজারে তাদের মিড-রেঞ্জ সেগামেন্টে একটি আরও নতুন 5G স্মার্টফোন Samsung Galaxy M47 5G লঞ্চ করেছে। কোম্পানি তার নতুন স্যামসাং ফোনটি Gen Z এবং নতুন জেনারেশনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে ফিচার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনের দাম কত এবং ফিচার কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Samsung Galaxy M47 5G-এর দাম কত

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি 22,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। তবে বলে দি যে এই দামটি কুপন অফারের সাথে কেনা যাবে। গ্যালাক্সি এম47 5জি ফোনটি দুটি কালার Rogue Red এবং Blaze Blue অপশনে আনা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি 4 জুলাই থেকে বিক্রি করা হবে। ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইট এবং ই-কমার্স সাইট Amazon এ প্রাইম ডে সেল চলাকালীন বিক্রি হবে।

আরও পড়ুন: বারবার রিচার্জের ঝামেলা এবার শেষ, Jio এর একটি প্ল্যানেই মিলবে Netflix, Gemini এবং আনলিমিটেড 5G

স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির sAMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz রয়েছে। এর ব্রাইটনেস 800 নিটস (HBM) এবং পিক ব্রাইটনেস 1400 নিটস দেওয়া। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ (Corning Gorilla Glass Victus+) থাকছে। ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে রয়েছে 4X স্ক্র্যাচ রেজিস্ট্যান্স।

পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে 6GB / 8GB LPDDR5X RAM এবং 128GB / 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 2TB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি Android 16 ভিত্তিক One UI 8.5 এ কাজ করে। কোম্পানির দাবি যে গ্যালাক্সি এম47 5জি ফোনে 6 জেন ওএস আপগ্রেড এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 3 4nm 5জি চিপসেট এবং Adreno 710 জিপিইউ ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, গ্যালাক্সি এম47 5জি ফোনের পেছনের অংশে রয়েছে f/1.8 অ্যাপারচার ও OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচারসহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে f/2.2 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেল HDR ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: সোজা 14 হাজার টাকা ছাড়ে কিনুন 200MP ক্যামেরা সহ OPPO 5G স্মার্টফোন

পাওয়ার দিতে ফোনে 6000mAh-এর ব্যাটারি রয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ক্ষেত্রে এতে রয়েছে 5G, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.3, GPS, NFC এবং USB Type-C পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile