20 হাজারের কম দামে কেনার সুযোগ Nothing এর পাওয়ারফুল ফিচার সহ 5G স্মার্টফোন

নাথিং কোম্পানি তার মিড বাজেট ফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। একদিকে যেখানে স্মর্টফোন কোম্পানিরা তাদের ফোনের দাম বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে Nothing Phone 3a Lite স্মার্টফোনটি সস্তায় কেনা যাবে। নাথিং ফোন 3এ লাইট ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ ফিচার। কোম্পানির এই সস্তা স্মার্টফোনটি Flipkart সাইটে চলা অফারের সাথে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা এতে ব্যাঙ্ক অফারের সাথে দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও পাবেন। আসুন জেনে নেওয়া যাক নাথিং ফোন 3এ লাইট ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী।

Nothing Phone 3a Lite ফোনে Flipkart Deal

নাথিংয়ের এই স্মার্টফোনটি দুটি স্টোরেজ মডেলে আনা হয়েছে 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB স্টোরেজ। এই ফোনটি ভারতে 22,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। ফ্লিপকার্টে সেলে নাথিং ফোনটি 3এ লাইট 20 হাজারে কম দামে কেনা যাবে।

ফ্লিপকার্ট সাইটে নাথিং ফোন 3এ লাইট 21,999 টাকা দামে লিস্ট করা। তবে গ্রাহকরা এই ফোনে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন। যার পরে দাম কমে 20,999 টাকায় কেনা যাবে। গ্রাহকরা ICICI ক্রেডিট কার্ডে 1000 টাকা, Flipkart Axis ক্রেডিট কার্ডে 1100 টাকা এবং Flipkart SBI ক্রেডিট কার্ডে 1100 টাকা ছাড় পাওয়া যাবে।

আরও পড়ুন: 100 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সহ Xiaomi লঞ্চ করল নতুন 4K Mini LED Smart TV, ডলবি এটমস সাপোর্ট সহ 144Hz রিফ্রেশ রেট মিলবে

এছাড়া গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 21,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

নাথিং ফোন 3এ লাইট এর ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, নাথিং ফোনটি 3এ লাইট ফোনে 6.77 ইঞ্চির একটি ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটির সামনের ক্যামেরার জন্য ‘পাঞ্চ-হোল’ ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে 3000 নিট পিক ব্রাইটনেস সহ আসে।

প্রসেসর হিসেবে নাথিং ফোন 3এ লাইট MediaTek Dimensity 7300 Pro চিপসেটে কাজ করে। এর সাথে 8GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে। পাওয়ার দিতে নাথিং ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি।

ক্যামেরার ক্ষেত্রে নাথিং ফোন 3এ লাইট এ রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যার সাথে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা পেয়ার করা। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য, ডিভাইসে 16MP সামনের ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এসে গেল কেনার সুযোগ, 200MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোনের বিক্রি শুরু, প্রথম সেলে দেদার ছাড়

পাওয়ার দিতে নাথিং ফোন 3এ লাইট-এ 5000mAh ব্যাটারির পাশাপাশি এটি 33W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 5W রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধাও রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15-এর ওপর ভিত্তি করে তৈরি নাথিং OS 3.5 অপারেটিং সিস্টেমে চলে। এছাড়া, ডিভাইসে IP54 রেটিং থাকছে যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে। ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :