এসে গেল কেনার সুযোগ, 200MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোনের বিক্রি শুরু, প্রথম সেলে দেদার ছাড়

এসে গেল কেনার সুযোগ, 200MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোনের বিক্রি শুরু, প্রথম সেলে দেদার ছাড়

ভিভো সম্প্রতি তাদের ‘V’ সিরিজে একটি নতুন ডিভাইস Vivo V70 FE লঞ্চ করেছিল, যার বিক্রি আজ 9 এপ্রিল থেকেই ভারতে শুরু হয়েছে। ভিভো ভি70 এফই ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি রয়েছে। প্রথম সেলেই ভিভো ভি70 এফই ফোনটি সস্তায় কেনার সুযোগ রয়েছে। গত সপ্তাহে কোম্পানি V70 সিরিজের তৃতীয় ডিভাইস হিসেবে এই ফোনটি ভারতে চালু করেছিল। আপনি যদি এই ফোনটি কেনার কথা বিবেচনা করে থাকেন, তবে কেনার আগে ভিভো ভি70 এফই ফোনের দাম এবং সেল অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Vivo V70 FE ফোনের দাম কত

দামের কথা বললে, ভিভো ভি70 এফই ফোনের বেস মডেলের দাম 37,999 টাকা থেকে শুরু হয়। এই দামে আপনি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। ডিভাইসের 8GB+256GB মডেলটি 40,999 টাকা এবং 12GB RAM+256GB মডেলটি 44,999 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: 9000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোনের সেল আজ, প্রথমেই 2000 টাকা ছাড়ে কেনার সুযোগ

আজ থেকে Flipkart, Vivo India-র ই-স্টোর এবং অফলাইন রিটেল আউটলেট থেকে ভি70 এফই ফোনের বিক্রি শুরু হয়েছে। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ব্যাঙ্ক অফারে গ্রাহকরা Kotak Bank, HDFC Bank অথবা Axis Bank-এর ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পেতে পারেন।

ভিভো ভি70 এফই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, ভিভো ভি70 এফই ফোনে রয়েছে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2800 × 1260 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 1900 নিটস পর্যন্ত অফার করে। এই ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসরে কাজ করে। সিকিউরিটি জন্য, এই ডিভাইসে একটি ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ার করা হয়েছে।

ভি70 এফই ফোনটি OriginOS 6-এ চলে, যা Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি। এতে রয়েছে 7000mAh ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপের দিক থেকে, ভিভো ভি70 এফই ফোনের রিয়ারে f/1.88 অ্যাপারচার এবং OIS সুবিধা সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। পাশাপাশি এতে f/2.2 অ্যাপারচারের একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও থাকছে এতে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনে f/2.0 অ্যাপারচারের একটি 50 মেগাপিক্সেল ‘আই অটোফোকাস’ (Eye Autofocus) ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: পুরো 150 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং একগুচ্ছ ডেটা, BSNL দিচ্ছে সস্তায় দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান

ফোনটি IP68 + IP69 রেটিং সহ আসে, যা ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখে। কানেক্টিভিটি বিকল্পগুলোর মধ্যে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, একটি USB Type-C 2.0 পোর্ট এবং NFC।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo