Carl Pei নিজেই ফাঁস করলেন Nothing Phone 2a ফোনের ভারতীয় দাম, শুনে চমকে যাবেন!
Nothing Phone 2a স্মার্টফোনটি ভারতে 5 মার্চ লঞ্চ হতে প্রস্তুত
কার্ল পেই এখন আপকামিং নথিং ফোন 2a ফোনের ভারতীয় দাম প্রকাশ করে দিয়েছে
একটি ভিডিওতে পেই নিশ্চিত করেছে যে ভারতে নথিং ফোন 2a ফোনের দাম প্রায় 25,000 টাকা রাখা হবে

Nothing Phone 2a স্মার্টফোনটি ভারতে 5 মার্চ লঞ্চ হতে প্রস্তুত। তবে বাজারে আসার আগেই আপকামিং ফোনের ফিচার এবং ডিজাইন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোম্পানি। ব্র্যান্ড সিইও, কার্ল পেই এখন আপকামিং নথিং ফোন 2a ফোনের ভারতীয় দাম প্রকাশ করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয় বিস্তারিত।
Nothing Phone 2a ফোনের কত হবে দাম
একটি ভিডিওতে পেই নিশ্চিত করেছে যে ভারতে নথিং ফোন 2a ফোনের দাম প্রায় 25,000 টাকা রাখা হবে। তবে গ্রাহকরা আপকামিং ফোনটি 40,000 টাকার বেশি দাম অনুমান করেছিল। পেই আরও জানিয়েছে যে এই 5G ফোনটি আরও সস্তায় কেনা যাবে, যা 25,000 টাকার মধ্যে আসবে। তবে এটা সঠিক দাম নয়।
সম্প্রতি জানা গেছে যে মিড-রেঞ্জের ফোনটি মেড-ইন-ইন্ডিয়া হবে। যার মানে নথিং ফোন 2a দেশেই তৈরি করা হচ্ছে।
Did we say too much?
— Nothing India (@nothingindia) March 4, 2024
What do you think the price of the Phone (2a) will be?
Find out tomorrow, 5 PM.#NothingPhone2a pic.twitter.com/hAFsyLV7kQ
Nothing Phone (2a) ফোনে কী থাকবে স্পেসিফিকেশন এবং ফিচার
স্পেক্সের কথা বললে, আপকামিং নথিং ফোনটি 6.7-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে সহ আসতে ারে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
নথিং কোম্পানি নিশ্চিত করেছেন যে এটি MediaTek Dimensity 7200 Pro প্রসেসরে চলবে।
আপকামিং ফোনটি 12GB RAM এবং একটি RAM বুস্টার সহ আসবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। এটি 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সের সাথে পেয়ার করা হবে। সেলফির জন্য এতে 32MP এর ফ্রন্ট থাকতে পারে।
ফোনে পাওয়ার দিতে 45W ফাস্ট চার্জিং সহ 4500mAh ব্যাটারি থাকবে।

