Nothing Phone 2a India Launch: 12GB RAM এবং পাওয়ারফুল প্রসেসর সহ আজ ভারতে আসছে নতুন নথিং ফোন

Highlights

Nothing Phone 2a ভারতে আজ অর্থাৎ 5 মার্চ লঞ্চ হতে চলেছে

কোম্পানি ইতিমধ্যে নিশ্চিত করে দিয়েছে যে ফোনটি MediaTek 7200 আল্ট্রা চিপসেট চলবে

নতুন নথিং ফোনের প্রতিযোগিতা Realme এবং Xiaomi স্মার্টফোনের সাথে হবে, যারা মিড-রেঞ্জ প্রাইস সেগামেন্টে আসে

Nothing Phone 2a ভারতে আজ অর্থাৎ 5 মার্চ লঞ্চ হতে চলেছে। কোম্পানির সিইও কার্ল পেই (Carl Pei) নিশ্চিত করেছেন যে ফোনটি সস্তা দামে বাজারে আনা হবে। লঞ্চের আগেই আপকামিং নথিং ফোনের বেশ কয়েকটি ফিচার লিক হয়ে গেছে।

নথিং ফোনে নিজেও বেশ কয়েকটি ফিচার যেমন ফোনের ডিজাইন, ডিসপ্লে সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানি ইতিমধ্যে নিশ্চিত করে দিয়েছে যে ফোনটি MediaTek 7200 আল্ট্রা চিপসেট চলবে। নতুন নথিং ফোনের প্রতিযোগিতা Realme এবং Xiaomi স্মার্টফোনের সাথে হবে, যারা মিড-রেঞ্জ প্রাইস সেগামেন্টে আসে।

Nothing Phone 2a কোথায় এবং কিভাবে দেখবেন লাইভ স্ট্রিমিং

লঞ্চের আগেই আপকামিং নথিং ফোনের বেশ কয়েকটি ফিচার লিক হয়ে গেছে

নথিং ফোন আজ 5 মার্চ বিকেল 5 টায় একটি লঞ্চ ইভেন্ট করতে চলেছে। কোম্পানির ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

Nothing Phone 2a ভারতে দাম এবং বিক্রি

ডিভাইসটের দাম এখনও অফিসিয়াল ঘোষনা করা হয়েনি। তবে কিছু লিক থেকে জানা গিয়েছে যে ফোনটি প্রায় 25,000 টাকার দামে লঞ্চ হতে পারে। আপকামিং ফোনের একটি মাইক্রোসাইট কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট Flipkart এ লাইভ করা হয়েছে। ফোনের বিক্রি কবে থেকে হবে, তা কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে।

Nothing Phone (2a) স্পেসিফিকেশন

ফোন 2a তে একটি 6.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে থাকবে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

যেমন কোম্পানি আগেই জানিয়েছে, ফোনটি MediaTek 7200 Ultra প্রসেসর সহ আসবে। এটি 12GB পর্যন্ত RAM সাপোর্ট করবে।

ফোন 2a তে একটি 6.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে থাকবে

Phone 2a তে ট্রান্সপেরেন্ট রিয়ার প্যানেল দেখা যাবে, যা শুরু থেকেই ব্র্যান্ডের ট্রেন্ড। চারদিকে LED মডিউল সহ পিছনে একটি ডুয়াল ক্যামেরা থাকবে। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং একটি 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য স্মার্টফোনে একটি 32MP ফ্রন্ট-ফেসিং শ্যুটারও থাকবে বলে আশা করা হচ্ছে।

Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে ফোন 2a কোম্পানির নিজস্ব Nothing OS 2.5 UI-তে চলবে।

আপাকমিং মিড-রেঞ্জ স্মার্টফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile